গভীর রাতের একাকি সময়
করে ক্ষয়,
চেয়ে থেকে আকাশের পানে
এ হৃদয় খুজে যাকে- ও আকাশ সে কি জানে?
তবুও এক-ফালি চাঁদ, অজস্র তারা,
কিংবা মেঘের বৃন্ত ছেড়া বৃষ্টির ধারা, .......
.....ভালবাসা বিলিয়ে যায় অকৃপণ।
আমার এ নিভৃতচারী মন
এই সব সান্তনায়
ডুবে থাকে মৌন-আকাংক্ষায়।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


