somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মনের শব্দ তোমার কানে বাঁজেনি...

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কী জানো?
আমি রোজ তোমাকে ভাবি?
তোমার সাথে কাটানো প্রতিটা দিন উপভোগ করি?
তুমি সারাক্ষণ বলতে থাকো,
আমি তোমাকে কম ভালোবাসি, তবে কী কাটানো মূহুর্তগুলো ভালোবাসা নয়?
তুমি কী জানো?
আমি তোমার জন্য পাগলী?
চোখের আড়াল হলেই তুমি আমার পুরোটা দিন উলট-পালট হয়ে যায়?
তবে এটাকে তুমি কী বলবে?
আমি তো বুঝি এটাই ভালোবাসা...
তুমি কী জানো?
আমি ঘুমের ঘোরেও তোমাকে খুঁজি?
তোমাকে ডাকি?
তোমাকে যে জড়িয়ে ঘুমোতে বড্ড ভালোলাগে...
তোমার বুকে মাথা রেখে আকাশ দেখতে বড্ড ভালোলাগে...
তোমার গিটারের টুং টাং শব্দে ঘুমোতে বড্ড ভালোলাগে...
তুমি সারাক্ষণ বলতে থাকো,
আমি তোমাকে কম ভালোবাসি, তবে কী তোমার সাথে সারাক্ষণ লেগে থাকা সেটা ভালোবাসা নয়?
তুমি আমার কাছে আমাকে ছাড়া কিছুই চাওনি কখনও,
সেই আমিই নিজেকে উপহার দিলাম, শুধু একদিনের জন্য না...
জন্ম-জন্মান্তরের জন্যে...
প্রথম প্রথম ভয়ে ছিলাম, সহজে পাওয়া উপহার তুমি কী না কী করে বসো...
পরীক্ষা করলাম, আমাকে তুমি কতটা চাও...
আকাশ সমান নাকি তারও বেশি!
অথচ তুমি ভুলটা ভাঙ্গালে সামান্য একটা সমুদ্রের উদাহরণ দিয়ে...
বলেছিলে, কখনও সমুদ্র দেখেছো?
জবাবে বলেছিলাম, নাহ...
তুমি বললে, তাহলে আমার ভালোবাসার গভীরতা বুঝবে কী করে?
যেখানে সামান্য একটা সমুদ্রের গভীরতা সম্পর্কে তোমার ধারণা নাই, সেখানে আমার ভালোবাসার গভীরতা বুঝবে কী করে?
আমি তোমার প্রতিটা কথা মনে রাখি, ভুলে যাওয়ার ভান করি...
তোমার কাছে বোকা থাকতে বড্ড ভালো লাগে...
আমি বোকা বলেই তুমি আমাকে এতটা ভালোবেসেছো, যা এখনো কমাওনি...
সেইটা থেকে নিজেকে কীভাবে বের করি বলো?
তুমি সারাক্ষণ বলতে থাকো-
আমি তোমাকে কম ভালোবাসি,
তাহলে ভান করে বোকা বনে থাকা তোমার কাছে সেটা কী ভালোবাসা নয়?
তুমি কী জানো?
আমি সারাক্ষণ তোমাকে বকা-ঝকা করি-তুমি একটু ভালো থাকার জন্য?
সিগারেট ছাড়ার কথা বলি, একসাথে বুড়ো-বুড়ি হওয়ার জন্য?
আমাদের যে এখনও অনেক কিছুই করা বাকী...
পুরো পৃথিবী ঘুরা বাকী...
দুই দুইটা বছর কাটালাম,
কত ঝগড়া...
কত মারা-মারি- কাটা-কাটি
কিন্তু কখনও তোমাকে ছাড়ার কথা ভাবিনি...
তবে কী এটা ভালোবাসা নয়?
তুমি সারাক্ষণ বলতে থাকো, আমি তোমাকে কম ভালোবাসি!
কই! দিনের শুরু থেকে রাতটা তোমায় দিয়ে রাখি...
বকা-ঝকা করেও লেগে থাকি, তবে কী এটা ভালোবাসা নয়?
উদাহরণে আছে যা হবে হোক, তাল গাছ আমার...
তুমি আমার সেই তাল গাছ...
যা হবে হোক, বকা-ঝকা করি, বাকী যায় করি তুমি আমার...
শুধুই আমার...
তবে কী এগুলো ভালোবাসা নয়?
আজ বললাম, প্রাণ খুলে বললাম...
ভালোবাসি...
ভালোবাসি...
চিৎকার করে বলছি ভালোবাসি...
তুমি কী শুনতে পাচ্ছো?
নাকি ঘুমোচ্ছো?
সিরিয়াস কোনো কথা বললেই তুমি ঘুমাও...
এখনও কী ঘুমাচ্ছো?
উঠো...
এই দেখো তোমার জন্য ভালোবাসা এনেছি,
চোখখুলো
দেখো আমার চুড়ির শব্দে
তোমার গিটার টুং টাং শব্দ করে হাসছে...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×