কবিতাঃ মেঘকন্যার কথোপকথন...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন
এক মেঘ কন্যা
কৌতুহলে প্রশ্ন করে,
এমন কেন?
কার চেনা গল্প তুমি?
আড়ালে থাকো সবসময়!
খুঁজতে গেলেই হাঁরিয়ে যাও!
কোন শহরের মানুষ তুমি?
আমায় বলো!
খুঁজবো তোমায় এপার হতে ওপার তরে!
ছেলেটা বলে,
আবছা আলোয় চাঁদের ফাঁকে
নীল জোছনার কাব্য হলে আমায় পাবে!
ভুল দেশেতে গেলে তুমি
মিলিয়ে যাবে!
বৃষ্টি হলে
আমায় তুমি কাছে পাবে!
আনমনা হয়ে
মেঘকন্যা
আবার বলে
আজকে তুমি
কি হবে তবে?
মেঘ হলে
দেখবো তোমায়
বৃষ্টি হলে
ছোঁব তোমায়!
ছেলেটা বলে
কার কথা
বলছো তুমি!
জোছনার জলে
হাঁরিয়েছি
সেদিন আমি!
আজকে আমি
আকাশ তবে!
থাকবেনা মেঘ
থাকবেনা বৃষ্টি
থাকবে শুধু
নীলের সমান
পাহাড় সৃষ্টি!
মেঘকন্যা
অবাক হয়ে
আজব কথা
কইছ কেন?
নীলের সমান
পাহাড় হলে
থাকবো কোথায়
এই তল্লাটে?
এই ছেলেটে
আকাশ তুমি
হয়ো নাকো,
মেঘ হও
বৃষ্টি হও
জসীম উদ্দিনের
কবিতা হও!
মেঘ হলে
দেখব তোমায়,
বৃষ্টি হলে
ভিজব না যা,
কবিতা হলে
পড়ব তোমায়
কথা দিলাম!
কৌতুহলে
সেই ছেলেটা
প্রশ্ন করে
কুয়াশার রঙ
দেখতে কেমন,
জানো তুমি?
এই পৃথিবীর
ওজন কত
জানো তুমি?
মেঘকন্যা
রেগে গিয়ে
এমন প্রশ্ন
করছ কেন,
তোমার সাথে
হাঁটতে পারি
একসাথে
গাঁয়ের ওই
মেঠোপথে!
যে পথে
থাকবেনা কেউ,
থাকবে শুধু
কথার কথা!
আরতো কিছু
চাইনি আমি
তোমার কাছে...
নয়ন বড়ুয়া
প্রকাশ কালঃ ১৯/০২/২১ ইং
যৌথ কাব্যগ্রন্থ 'তবু মনে রেখো'র একটি কবিতা...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন