কবিতাঃ কথার কথা...
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই ছেলেটা
কেমন আছিস?
লিখবি নাকি
মস্ত বড়
আমার জন্য
এক কবিতা?
সেই ছেলেটা
একটু ভেবে;
লিখতে পারি
এক শর্তে
পড়তে হবে
কোকিল কন্ঠে
ক্লান্ত তুই
হবি নাকো
কথা দে
সব এখনে!
কথা দিলাম
লিখনা তবে
ক্লান্ত আমি হবো নাকো!
কোকিল হবো
কবিতার সুরে
হাসতে তুই
পারবি নাকো
এই শর্তে
রাজী আছি!
পড়বো তবে
এই নিশিতে...
সেই ছেলেটা
একটু হেসে,
লিখছিই তো
নতুন করে,
পড়বি তুই
এই নিশিতে;
তুই পড়বি
শব্দ করে,
কানে ভাসবে
কোকিল কন্ঠ
ঘুমিয়ে যাবো
শুনতে শুনতে,
পড় না তুই
শব্দ করে...
একটু দাঁড়া
পড়ছিই তো
কোকিল কন্ঠে
ঘুমিয়ে গেলে
শুনবি ক্যামনে?
ঘুমোতে তুই পারবি নাকো
কথা দে সব এখনে!
যা
দিলাম কথা
ঘুমাবো না
এই জীবনে!
ইতিহাসের পাতায় পাতায়
আজকের রাত রবে লেখায়
কথা দিলাম...
পাগল ছেলের কাণ্ড দেখো!
ঘুমাবে না এই জীবনে!
এমন মানুষ চায়নে আমি!
ভোর হোক পড়বো আমি
কথা দিলাম
কথা দিলাম
নয়ন বড়ুয়া
জুন, ২০২১
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন