somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত: যেখানে সংসদ সদস্যরাই নারীর সম্ভ্রমহরণকারী

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের রায়ে তারা সাংসদ অথবা বিধায়ক। দেশের দশের ভার বহন করার জন্য জনতার রায়ে প্রবেশ করেছে পার্লামেন্ট ও বিধানসভার অন্দরে। জনগণের কাজ করার জন্য শপথগ্রহণ করেছে। কিন্তু তাদের বিরুদ্ধেই একাধিক সম্ভ্রমহরণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের অভিযোগে চলা মামলার এখনও কোনো নিষ্পত্তি হয়নি। দু’জন বর্তমান সাংসদ ও ছয়জন বর্তমান বিধায়কের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডোমেস্টিক রিফর্মস বা এডিআর। কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির টিকিটেই ওই প্রার্থীরা নির্বাচনে জিতেছেন বলে ওই রিপোর্টে প্রকাশ। রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের আটজন এবং পশ্চিমবঙ্গ ও উড়িশ্যার সাতজন করে বিধায়ক তাদের মনোনয়নপত্র পেশের সময় হলফনামা দিয়েছিলো যে তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
এডিআর-এর তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এআইএডিএমকে-র টিকিটে তামিলনাডুর সালেম থেকে বিজয়ী সাংসদ এস সেমালাই এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে পশ্চিমবঙ্গের তমলুক থেকে বিজয়ী সাংসদ শুভেন্দু অধিকারী একাধিক শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। এছাড়াও বিভিন্ন রাজ্য বিধানসভার মোট ছয়জন বিধায়ক নারী সম্ভ্রমহরণ মামলায় অভিযুক্ত। এদের মধ্যে উত্তরপ্রদেশ থেকে সপা’র টিকিটে ভোটে বিজয়ী তিন সাংসদ হলো শ্রীভগবান শর্মা, অনুপ সা-া এবং মনোজ কুমার পারস। নারী নির্যাতনে ও সম্ভ্রমহানিতে অভিযুক্ত সাংসদ কান্ডিকুন্টা ভেঙ্কটপ্রসাদকে অন্ধ্রপ্রদেশ থেকে ভোটের টিকিট দিয়েছিল তেলুগু দেশম পার্টি। বাকি দু’জন মোহন আলেম খান ও জেঠাভাই জি আহির বিজেপির টিকিটে যথাক্রমে উত্তরপ্রদেশ ও গুজরাট থেকে জয়লাভ করে।
এছাড়াও মহিলাদের প্রতি কটূক্তি, অশ্লীল আচরণের দায়ে অভিযুক্ত আরও ৩৬ জন বিধায়ক। এদের মধ্যে ছ’জন কংগ্রেসের, পাঁচজন বিজেপির এবং তিনজন সমাজবাদী পার্টির প্রার্থী ছিলো। রিপোর্টে প্রকাশ, মোট আটজন বিধায়কই উত্তরপ্রদেশের। গত পাঁচ বছর ধরেই বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রায় ২৭জন প্রার্থী টিকিট পেয়েছে বলে জানিয়েছে এডিআর-এর রিপোর্ট। দিল্লি গণসম্ভ্রমহরণ কাণ্ডের পর পরই এই রিপোর্ট প্রকাশ্যে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×