somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেলেন আসছেন…

১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের ৪৫০১ টি ইউনিয়নের সবকটিতে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) আগামী ১১ ই নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই বিশাল এই কর্মযজ্ঞের উদ্বোধনীর অংশ হয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউএনডিপি’র প্রশাসক (গ্লোবাল এ্যাডমিনিস্ট্রেটর) হেলেন ক্লার্ক আজ বাংলাদেশে আসছেন।

প্রাকৃতিক নৈসর্গের দেশ নিউজিল্যান্ড অনেক আগে থেকেই নারীর ক্ষমতায়নের জন্য বিখ্যাত। কারণ, নিউজিল্যান্ডের নারীরাই বিশ্বে প্রথম জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার লাভ করেছিলেন। হেলেন ক্লার্ক টানা নয় বছর (১৯৯৯-২০০৮) দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দশবার। প্রধানমন্ত্রীত্ব ছাড়াও তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নিউজিল্যান্ডে পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করেছেন। একজন সফল সংগঠক হিসেবে নিউজিল্যান্ডের বহুভাষী, বহু-সংস্কৃতির মানুষকে একই সুতোয় গাঁথতে তার সাফল্য ঈর্ষণীয়। তিনি একজন সফল নারী নেত্রী, ইউএনডিপির প্রথম নারী প্রশাসকও। তবে এসবের বাইরে তার অন্য একটি পরিচয় রয়েছে। সেটি হলো তিনি পরিবেশবাদী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যে সমস্ত বিশ্বনেতারা সোচ্চার ভূমিকা পালন করে আসছেন, হেলেন ক্লার্ক সে দলেরই সামনের সারির একজন।

বাংলাদেশে হেলেন ক্লার্কের এটি প্রথম সফর হলেও ক্লার্ক পরিবারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। হেলেন ক্লার্কের বাবা জর্জ ক্লার্কও ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম শুভাকাঙ্খী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন।

হেলেন ক্লার্কও বাংলাদেশে আসছেন এ দেশের জন্য অকৃত্রিম শুভকামনার বার্তা নিয়ে। একজন পরিবেশবাদী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে এ বিশ্বনেতার বাংলাদেশ সফরের বেশ কিছু তাৎপর্য রয়েছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ে যে দেশগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম (বিশেষ করে এর উপকূলবর্তী অঞ্চলগুলি)। একজন পরিবেশবাদী নেতা হিসেবে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের পাশে দাঁড়াতে, বাংলাদেশের পক্ষে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি করতে।

১১ই নভেম্বর তিনি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরীমুকরী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন এমডিজি ও উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় এবং তাতে বাংলাদেশের অবস্থান এবং এ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)-এর বিশ্বব্যাপী ভূমিকা নিয়ে।

পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ চায় বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করতে। এ সময় তার মতো একজন বিশ্বব্যক্তিত্বের আগমন, আশ্বাস, এবং সহযোগিতা বিশ্ববাসীকে বাংলাদেশের প্রতি বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে।

হেলেন ক্লার্ক এমন একটি সময়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন যখন এ দেশ পরিবেশ বিপর্যয়, দারিদ্র, বেকারত্বসহ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, নিশ্চিত করছে চাইছে তথ্যের অবাধ প্রবাহ, সেবাকে পৌঁছে দিতে চাইছে জনগণের দোরগোড়ায়। দেশের উন্নয়নের এই সন্ধিক্ষণে, হেলেন ক্লার্কের মতো একজন বিশ্বনেতার উপস্থিতি, শুভকামনা বিশ্ববাসীর মধ্যে বাংলাদেশের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের চলার পথকে যে আরো মসৃণ করবে সেটি তো না বললেও চলছে।

আরো জানতে চান? :http://www.digitalbangladesh.gov.bd/bangla/blog.php?ID=440
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×