somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গিয়াস উদ্দিন লিটনের কৌতুক এবং...

১৯ শে মে, ২০১৭ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের ব্লগে একটা কৌতুক দিয়েছেন এরকম ঃ
এক মৌলবী সাহেব সাধ্যমতো ধর্মকর্ম করতেন আর সময় পেলেই করতেন ওয়াজ। মৃত্যুর পর তিনি বেহেশতে ছোটখাটো একটা বালাখানা পেলেন। আর অল্প কিছু দাস দাসী। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের আলিশান বালাখানাটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার প্রতিবেশী বাস ড্রাইভার। লোকটা মদ খেত, বউকে পেটাত, জুয়া খেলত। আর সেই কিনা বেহেশতে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে!
মৌলবী সাহেব একদিন ফেরেশতার দেকা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
ফেরেশতা বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ওয়াজ অধিকাংশ শ্রোতা মনে রাখে নি। দু’ একজন মাত্র আল্লাহর নাম
মৌলবী সাহেব বললেন, তা ওই ড্রাইভার ব্যাটা কী করেছে, জানতে পারি কি!
ফেরেশতা বলল, সে যখন দু’ বোতল দেশী মদ টেনে বাস চালাত, তখন বাসের সকল যাত্রী তো বটেই, রাস্তার সব পথচারীও আল্লা! আল্লা! করত। তারই পুরস্কার ওই বিশাল বালাখানা।

এবং
আমার আবিষ্কার ঃ
এক মহিলা সাধ্যমতো ধর্মকর্ম করতেন । মৃত্যুর পর তিনি স্বর্গে ছোটখাটো একটা বালাখানা পেলেন। সেখানে তার সুখেই দিন কাটতে লাগল।
একদিন মর্নিং ওয়াক সেরে ফেরার পথে তিনি পাশের বালাখানাটার বাড়িটার মালিকের দেখা পেয়ে গেলেন। আরে , এ যে তাঁর দুনিয়ার পরিচিত এক মেয়ের। মেয়েটা মদ খেত, ইয়াবা খেত, আর বহু ধনীর দুলালের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আর সেই কিনা স্বর্গে এমন বালাখানা হাঁকিয়ে বসেছে! শুধু তাই নয়। পরপর আরো কয়েকটি বাড়ির বাসিন্দাই ছিল দুনিয়ার জীবনে বেসামাল।
মহিলা একদিন দেবদূতের দেখা পেয়ে রহস্যটা কী জানতে চাইলেন।
দেবদূত বলল, আপনার বালাখানা ছোট হবার কারন হল, আপনার ধর্মকর্ম অনুযায়ী ঐটাই প্রাপ্য ছিল।
মহিলা বললেন, তা ওই মেয়েটা কী করেছে, জানতে পারি কি!?
দেবদূত বলল, বাংলাদেশের কিছু ধনীর দুলালের সাথে কিছু প্রতিষ্ঠিত মডেল/অভিনেত্রী/আপার ক্লাস মেয়েদের অবৈধ সম্পর্ক ছিল। সেই ধনীর দুলালের বান্ধবীদের লিস্ট দেখে পুলিশও খুব অবাক হয়ে যায়। তবে লিস্ট কখনো প্রকাশ হয়নি। সেই ধনীর দুলালের সাথে যত মেয়ের সম্পর্ক ছিল সবাই সেই দিন থেকে ধর্ম কর্ম শুরু করে। আর স্রষ্টার নাম নেয় যাতে তাদের নাম পরিচয় কোনদিন প্রকাশ না পায়। তারই পুরস্কার ওই বিশাল বালাখানাগুলো।

মোরাল অব দ্য স্টোরি : দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো!


সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×