
সালাউদ্দিন কাদের চৌধুরী ২০০৮ সালের নির্বাচনের আগে হলফনামাতে শিক্ষাগত যোগ্যতা লিখেছিলেন - "নাই"। স্বাভাবিকভাবেই বিপক্ষ দলের পক্ষ থেকে বলা হয়েছে আগের নির্বাচনে তিনি শিক্ষাগত যোগ্যতা লিখেছিলেন এবার কেন লিখলেন না! তখন আবার খালেদা জিয়ার ৮ম শ্রেণী পাস নিয়ে রাজনীতি গরম। খালেদা জিয়ার প্রতি সহমর্মিতাই হোক বা স্ট্যান্টবাজিই হোক সাকা বলেছিলেন, তার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কেউ প্রমাণ করুক!
২০০৮ সালে শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দিলেন। জামায়াত নেতারা সহ সাকাও সরকারকে চ্যালেঞ্জ করে বললেন, তিনি যুদ্ধাপরাধী নন। তিনি বলেছিলেন, সরকারকেই প্রমাণ করতে হবে আমি যুদ্ধাপরাধী কিনা! তিনি আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। সরকার প্রমাণ করেছে তিনি যুদ্ধাপরাধী ছিলেন এবং তার ফাঁসি হয়েছে।
সালাউদ্দিন কাদের চাইলে আওয়ামীলীগে যোগ দিতে পারতেন। তাহলে তার কোন বিচার হতো না। তিনি চাইলে বিদেশও চলে যেতে পারতেন। কিন্তু তিনি আইনের মাধ্যমে সব মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। অথচ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কোন আইনি লড়াইয়ে না গিয়ে বিদেশ চলে গেলেন। মেয়াদের আগেই পদত্যাগ করলেন। তাহলে আমরা কি ধরে নিব তিনি আসলেই অপরাধী ছিলেন!? একজন আইনের লোক হয়ে তিনি অন্যায় করে গিয়েছিলেন এতদিন? আর যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে কেন দেশে ফিরলেন না? কেন বলে গিয়েছিলেন, তিনি ফেরত আসবেন?
উনি দোষী হলে শাস্তি দিতে হবে, আবার নির্দোষ হলেও জাতির সামনে সব পরিস্কার করা উচিত। অনেকে বলতে পারেন সরকারের চাপে পড়ে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমরা দেখলাম উনার সহকর্মীরাও উনার বিপক্ষে এবং উনার সাথে না বসার কথা বলেছেন। তাহলে কি আপিল বিভাগের বাকী বিচারপতিদেরও সরকার চাপ দিয়েছে? যদি সরকার উনাকে সহ বাকী বিচারপতিদেরও চাপে রাখতে পারেন তাহলে তো বলতে হয় সৌদি বাদশাহর মতই ক্ষমতা শেখ হাসিনার!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


