বাংলাদেশ এশিয়া কাপ না জেতাতে যে ব্যপারগুলো থেকে জাতি মুক্তি পেয়েছে -
১. জঘন্য, কুৎসিত, বেয়াদবের মত নাগিন নাচ।
২. পুরস্কার হিসেবে খেলোয়াড়দের অস্বাভাবিক টাকা দেয়া।
৩. মিডিয়ার অতিরিক্ত তোষণ, প্রতিপক্ষ নিয়ে ট্রল, খেলোয়াড়দের নিয়ে আবেগময় কিচ্ছা কাহিনী।
৪. সোশাল মিডিয়া ও অন্যান্য আন্তর্জাতিক পোর্টালে প্রতিপক্ষকে হেয় করা, ট্রল করা।
৫. খেলোয়াড়দের পা মাটিতে না থাকা। নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ান ভাবা।
৬. টিএসসি সহ বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ বিশেষ করে মেয়েদের সাথে অভদ্র আচরণ।
৭. সরকারী দল এই জয়কে নিজেদের কৃতিত্ব দাবী করা।
এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি কি চাইনা বাংলাদেশ জিতুক? উত্তর হল - অবশ্যই চাই। তবে যে দেশের সমর্থকরা পাকিস্তানের সাথে জিতলে '৭১ আর ভারতের সাথে জিতলে ফেলানী হত্যার বিষয় খুঁজে পায় সে দেশের সমর্থক ও খেলোয়াড়দের আরো ম্যাচুউরিটির জন্য এভাবে জয় পরাজয়ের মধ্যে কিছুদিন থাকুক এটা চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




