ইংরেজীতে একটি কথা আছে--"স্লাইস অফ লাইফ", যার বঙ্গানুবাদ করলে দাড়ায় "জীবনের টুকরো", কিংবা আমরা বলতে পারি জীবন থেকে নেয়া ৷ ভাবছি এই ব্লগে কঠিন কোন বিষয়ের অবতারণা না করে জীবন থেকে নেয়া কিছু ঘটনার কথা বর্ণনা করবো৷
এক জন্মদিনে ক্যাসিও কোম্পানীর একটি খুবই বেসিক কিবোর্ড পেয়েছিলাম উপহার হিসেবে ৷ তখন বয়স হবে ৭ কিংবা ৮, সঠিক মনে নেই ৷ সেই কিবোর্ডটি আমি অনেক বাজাতাম ৷ কিবোর্ডের একটি ইনস্ট্রাকশন ম্যানুয়্যাল ছিল ৷ সেখানে কিছু নার্সারী রাইম এর কিনোট দেয়া ছিল ৷ আমি সেগুলো বাজাতাম ৷ ১৯৮৮ সালে আমরা দেশে ফিরে আসি ৷ এরপরেও বহুদিন বাজিয়েছি সেই কিবোর্ড৷ কলেজে ভর্তি হওয়ার পর পাশ্চাত্যের সংগীতের প্রতি আমার বিশেষ অনুরাগের জন্ম হয় ৷ প্রথম ভালোবাসা ছিল স্করপিয়ন্স৷ এরপর আস্তে আস্তে রেইনবো, ডোরস, ড্রিম থিয়েটার, ডিপ পার্পল, বিট্লস, ডায়ার স্ট্রেইটস, মেটালিকা ইত্যাদি শোনা শুরু৷ তখন আবার ঝোঁক চাপে গিটারের প্রতি ৷ কবির ভাইয়ের "রেইনবো" তে যে কত গিয়েছি সেসময় ! ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম কবির ভাইয়ের কাছে মিউজিশিয়ানদের গল্প শোনার জন্য ৷ সেসময় জানতে পেরেছিলাম রিচি ব্ল্যাকমোর আর স্যানটানার ব্যাপারে৷
একবার ডিপ পার্পল ব্যান্ড টু্র করতে বের হলো, কিন্তু টুরের মাঝপথে ব্ল্যাকমোর বাবা রেগে মেগে ব্যান্ড থেকে বেরিয়ে গেলেন ৷ তখন টুরের হ্যাপা সামলানোর জন্য ধরে নিয়ে আসা হলো আরেক গিটার সাধক জো স্যাটরিয়ানি কে ৷ সফল ভাবে ট্যুর শেষ হওয়ার পর তত্কালীন ব্যার্ড লিডার ও ভোকাল আয়ান গিলান স্যাটরিয়ানি কে অনুরোধ করলেন পাকাপাকিভাবে পার্পলের সাথে থেকে যেতে ৷ কিন্তু উনি রাজী হলেন না ৷ পরবর্তকালে টমি বোলিন তার শূন্যস্থান পূরন করে ৷
যাই হোক, ডিপ পার্পলের ইতিহাস জেনে কাজ নেই ৷ আগ্রহীগণ উইকিপিডিয়া থেকেই জেনে নিতে পারবেন সবকিছু ৷ এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরুপ হলো না ৷ পিতা মাতা দায়ী করলেন আমার সংগীতপ্রীতি কে ৷ গিটার শেখার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ৷
কেটে গেছে ৯টি মূল্যবান বছর ৷ এখন আমি জীবনযুদ্ধে নিযুক্ত; অফিস এবং ক্লাস করে বাসায় এসে মনে হয় মাথায় আর কিছু নেই ৷ তবুও পরিকল্পনা শুরু করলাম ৷ এককালে সাধ ছিল, সাধ্য ও সুযোগ ছিল না ৷ এখন সবই আছে, কিন্তু নেই মনের সেই সজীবতা ৷ বহু জল্পনা কল্পনা পরিকল্পনার পর আমরা ৪ বন্ধু মিলে শুরু করেছি গিটার বাদন প্রশিক্ষন ৷ একজনের আগে থেকেই একটি গিটার ছিল। বাকি তিনজন কিনলাম নতুন গিটার ৷ সে গিটার এই মুহূর্তে আমার বিছানায় শায়িত ৷ বাসায় যতক্ষন থাকি, গিটার চোখে না দেখলে ভালো লাগে না ৷ আমার বন্ধুরা সিগনেচার গিটার কিনলেও আমি কিনেছি আরেকটু উঁচু দরের নাইলন স্ট্রিং এর আইবানেজ এ্যাকোস্টিক গিটার ৷ একটি ছবি দিয়ে দিলাম সেই গিটার এর ৷
এই বুড়ো বয়সে সম্পূণৃ নতুন একটি বিদ্যা আহরণ আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছে ৷ তবে এটা ঠিক--চ্যালেঞ্জবিহীন জীবন আর খাদ্যবিহীন ডাইনিং টেবিলের মাঝে কোন পার্থক্য নেই (এই তুলনার জন্য শ্রদ্ধেয় জাফর ইকবালের তৈরি চরিত্র ঝা কে ধন্যবাদ)!
আপনারা দোয়া রাখবেন ৷ আমি আমার ৩য় এ্যালবামটি "এ্যাকোস্টিক এ্যালকেমি" ব্যান্ড কে উত্সর্গ করতে চাই আমার অনুপ্রেরণাদায়ক ব্যান্ড হিসেবে ৷ উনাদের ব্যান্ডে ৪ জন গিটারবাদক এবং উনারা স্মুথ জ্যাজ সংগীত পরিবেশন করেন ৷ ব্যান্ডটি ইন্সট্রুমেন্টাল বাজিয়ে থাকে৷
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।