মানুষের জীবন থেকে ঘুম জিনিসটা দুর করে দিতে পারলে যে কি ভালো হতো! আমাকে অফিসে জেগে থাকার তরে অন্ততপক্ষে ৫ থেকে ৬ ঘন্টা ঘুমাতেই হয়। কিন্তু আমি চিন্তা করি...এই ৬টি ঘন্টা যদি ব্যবহার করতে পারতাম, তাহলে হয়তো জীবনটা আরো অনেক বেশী ফলদায়ক হতো; হয়তো করতে পারতাম আরো অনেক কিছুই!
কেউ কেউ হয়তো মনে মনে গালমন্দ করা শুরু করেছেন--"আরে ব্যাটা! তু্ই দিবসে কি করিস যে তুই রাতের সুখের ঘুম বিসর্জন দিতে চাইছিস?"
আসলে দিনটা যে কোন্ দিক দিয়ে যায়, টেরই পাইনা। শুধু ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকি একের পর এ। দিন গড়িয়ে মাস যায়, মাস গড়িএয় বছর--দরকারী কাজগুলো আর করা হয় না। খোজ নেই না দেখে আপন পর হয়ে যায়, বন্ধু হয়ে যায় অচেনা।
এ সমস্যার সমাধান কি? গুণীজন বলেছেন--সময়ের সদ্ব্যবহার কর। কথা সত্য; যেটুকু সময় হাতে আছে, তাই দিয়েই অনেক কিছু করার সম্ভব। শুধু শিখতে হবে প্রলোভন কে অবজ্ঞা করার েকীশল।
কিছু পেতে হলে সব সময় কিছু ছাড়তে হয়। ইহা অর্থনীতির মূলনীতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


