somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার জন্য

২৪ শে মে, ২০০৭ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতের মিশে কালো
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল লাগে তোমার ভালো (২)

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে"

এই লিরিকস নিশ্চয়ই অনেকেরই পরিচিত। এটি অর্ণবের দ্বিতীয় এ্যালবামের "তোমার জন্য" গানটি থেকে নেয়া। এ্যালবামটি রিলিজ হয়েছে বেশ কিছুদিন হল। প্রথম যখন এ্যালবামটি বের হয়েছিল, তখন খুব ভালো করে শুনিনি। আমি তখন মাইকেল মধুসূদন দত্ত রোগে ভুগছিলা। এই রোগটি হলে আমি শুধু ইংরেজী গান ছাড়া আর কিছুই শুনতে পারি না।

যাই হোক, আগে শুধু হোক কলরব গানটি মনোযোগ দিয়ে শুনেছিলাম। আবার শুনতে গিয়ে তোমার জন্য গানটি খুব পছন্দ হয়েছে। আজকে সারাদিন ধরেই শুনছি গানটি। অফিসে প্রবেশ করার সময়, অফিস থেকে বের হওয়ার সময়, ক্লাশে যাওয়ার সময়, ক্লাশ থেকে বের হওয়ার সময়, বাসায় ফিরে আসার সময়--এবং এখনো! উইনএ্যাম্প এর প্লে লিস্টে গানটি উপরের দিকেই থাকছে।

আচ্ছা, কাঠ গোলাপ জিনিসটা কি? অর্ণব নি:সন্দেহে একজন অতীব প্রতিভাবান মিউজিশিয়ান। আমি বহুদিনের মধ্যে এরকম শুদ্ধ গান গাইতে আর কাউকে দেখিনি। শুদ্ধ বলতে আমি বুঝাচ্ছি শান্ত এবং পরিষ্কার। অর্ণবের গলায় কোনো অনাকাঙ্খিত ওঠা নামা নেই। আমি মনে হয় বিষয়টি পরিষ্কার করে বুঝাতে পারিনি। বহুদিন ধরে ইংরেজীতে ব্লগিং করার কুফল এটি। চিন্তা ভাবনাগুলো ইংরেজীতে বেশি পরিষ্কার হয়!!!!!

আজকের দিনটি খুব ব্যস্ততায় গিয়েছে। মনে হচ্ছে সামনের দিনগুলো আরো ব্যস্ততর কাটবে, which is not bad, actually

এনিওয়ে.....
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×