প্রতিটি শিশু বড় একটা পৃথিবী নিয়ে জন্মায়। তার পৃথিবীতে বাবা-মা, ভাই-বোন ছাড়াও মামা-খালা, চাচা-ফুফু, কাজিন সবাই অন্তর্ভুক্ত। ইচ্ছে হলেই মামা বাড়ী, দাদা বাড়ী, ফুফুর বাড়ী, খালার বাড়ী বেড়াতে যাওয়া। মানুষ বড় হওয়ার সাথে সাথে তার সেই পৃথিবীটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। দুরত্ব বাড়তে থাকে মামা বাড়ী, দাদা বাড়ী, ফুফুর বাড়ী, খালার বাড়ীর পথের। হারিয়ে যেতে থাকে কাছের মানুষগুলো। এক সময় নিজের পরিবারটাই হয় তার পৃথিবী। সময়ের পরিক্রমায় সেটাও সংকুচিত হয়; সন্তানরা গড়ে তাদের নিজ নিজ সংসার। অবশেষে দুই বুড়ো-বুড়ির ক্ষুদ্র পৃথিবী। ভাগ্যের নির্মম পরিহাসে এই ক্ষুদ্র পৃথিবীটা একদিন আরো ক্ষুদ্রতর হয়ে অবশিষ্ট থাকে শুধু নি:শেষ হওয়ার জন্য দিন গোনা। এভাবেই প্রতিদিন পরিসমাপ্তি ঘটে বড় বড় পৃথিবী গুলোর।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




