somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মাসিক নিয়ে কথা বলি

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা-বার্তা যা হবে সোজাসুজি হবে। আজকে কথা বলব Menstrual Hygiene নিয়ে। যাকে বাংলায় সবাই বলে 'মাসিক'। মানে কিশোরীদের প্রতিমাসে ১টা করে ডিম্বানু যায় এবং ওই সময়ে তাদের গড়ে ৪-৫ দিন ধরে রক্ত বের হয় শরীর থেকে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গোড়া প্রমিত রাবীন্দ্রিক ভাষায় একে বলে 'ঋতুস্রাব'। এই প্রক্রিয়া একবার শুরু হলে চলে প্রায় ৪৫-৫০ বছর পর্যন্ত।

আজকে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। ১৫ থেকে ৪৯ বছর বয়সের নারীরা সাধারণত প্রজননক্ষম এবং প্রজনন সক্ষমতার জন্য নিরাপদ মাসিকের কোন বিকল্প নেই। নারীদের নিরাপদ এবং নিয়মিত মাসিক না হলে আমি-আপনি জন্মাতাম না। এই চিন্তা থেকে অনেক আন্তর্জাতিক সংস্থা যেমন WaterAid Bangladesh ২৮ মে'কে মাসিক দিবস হিসেবে পালন করছে। এই তারিখটা বেছে নেবার পেছনেও একটা মজার ব্যাপার আছে। সাধারণত ২৮ দিন পর পর ৫ দিনের জন্য নারীদের মাসিক হয় তাই বেছে নেয়া হয়েছে ২৮ মে (বছরের ৫ম মাস, ৫ দিনের মাসিকের কথা মনে রেখে!)।

মাসিক নিয়ে কিছু বললেই আমার প্রথম মনে পরে Butapen ওষুধের কথা। কারণ আমার বোনের মাসিকের সময় ব্যথা হলে দেখতাম আব্বা বুটাপেন খেতে বলতেন। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আব্বা সৎ সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক বড় বয়স পর্যন্ত আমার বোন মাসিকের সময় পরিষ্কার কাপড় ব্যবহার করত, প্যাড না!

এখন দিনকাল পাল্টেছে, আওয়ামী লীগ সরকারের যোগ্য নেতৃত্বে মানুষের আয়-রোজগার অনেক বেড়েছে। মানুষ স্মার্ট ফোন কেনে, ৩০০ টাকার কার্ড খরচ করা তো বেশিরভাগ মানুষের জন্যই মামুলি ব্যাপার। কোন যুক্তিতেই এখন আর আপনি আপনার স্ত্রী কিংবা মেয়ে অথবা বোনকে মাসিকের সময় প্যাড ছাড়া অন্যকিছু ব্যবহার করতে বলতে পারেন না। আমি যেই প্রোগ্রামগুলো চালাই সেখানে পরিষ্কার করে বলা আছে, প্যাড কিনতে উৎসাহিত করতে হবে। আপনি মোবাইল, সিগারেটে হাজার হাজার টাকা খরচ করবেন আর স্যানিটারি প্যাড কিনতে টাকা খরচ করবেন না, সেটা হবেনা।

আমার বন্ধুদের অধিকাংশই আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল। তারা হয়ত খুবই অবাক, কেউবা হয়ত বিরক্তই হচ্ছেন আমি এসব নিয়ে কথা বলছি কেন? কথা বলার কারণ আছে। মাঝখানে কিছুদিন আমি একেবারেই লিখছিলাম না। আমার ফেইসবুকের এক বন্ধু যিনি ওপেন প্রোফাইলে আমার সাথে কখনই কথা বলেন না, ইনবক্সে একদিন বললেন আমি যাতে নিয়মিত লিখি, আমার কোন কোন লেখা হয়ত আমার অজান্তেই অনেকের জীবন পরিবর্তনে ভূমিকা রাখে। আমি তাঁর কথা কৃতজ্ঞতে স্মরণ করি। আমি মনে করিনা আমার লেখায় কারও জীবন পরিবর্তিত হয়, কিন্তু আমি এমন কথা দ্বিধাহীনচিত্তে বলতে চাই যা বলা জরুরী কিন্তু কেউ বলেনা।

কিছুদিন আগে টিভি'তে একটা বিজ্ঞাপন শুরু হয়েছে। একটা মেয়ের মন খারাপ, তার মা নেই, মাসিক নিয়ে সে খুব বিব্রত, কিছু বলতে পারছেনা। পরে ডাক্তারের পরামর্শে বাবা তার মেয়ের সাথে সব খোলাখুলি আলোচনা করেন এবং বাবা-মেয়ে একসাথে স্যানিটারি প্যাড কিনতে মার্কেটে যায়।

আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি আমার মেয়ের প্রথম স্যানিটারি প্যাড আমি ওর সাথে কিনতে যাব। মেয়ের সাথে খোলামেলা হউন যাতে সে আপনার ওপর ভরসা রাখতে পারে। আর ছেলেদের জানা উচিৎ কোন বিষয় রসিকতার আর কোন বিষয়টা মৌলিক অবস্থানের।

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসে সকল মা, মেয়ে, বোন, স্ত্রীদের শুভেচ্ছা জানাই। কামনা করি সবার মাসিক নিরাপদ, সুখী এবং সম্মানজনক হউক। আসুন মাসিক নিয়ে কথা বলি।

শামীম আহমেদ
২৮ মে ২০১৪
বনানী, ঢাকা।

https://www.facebook.com/shamimahmedjitu
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×