somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলের 'বাগ',ব্লগের 'বাগ'!

১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ইংরেজি ওয়ার্ড বুকে পড়েছিলাম,"বাগ" মানে ছারপোকা,জিনিসটা নাকি খুব জ্বালাতুনে। দেখার ভাগ্য হয়নি। একটু বড় আর পাকা হয়ে যখন তিন গোয়েন্দা আর স্পাই থ্রিলার পড়া শুরু করলাম,তখন জানলাম 'বাগ' এর নাকি আরেক অর্থ আছে,আড়ি পাতার যন্ত্র। এটাও দেখার ভাগ্য হয়নি। ভার্সিটিতে আসার পরে,নিজে প্রোগ্রাম করতে গিয়ে আর সফটওয়্যার বানানেওয়ালা বন্ধুদের কল্যাণে জানা গেল,'বাগ' নাকি আরেক প্রকার হয়ে থাকে,যেটাকে নাকি 'প্রোগ্রাম' এ পাওয়া যায়,সেটাকে নাকি মাঝে মাঝে 'ডিবাগ' ও করা যায়,আর সেটা নাকি খুবই কষ্টের। তা ভাল,আমার বিদ্যা ঐ পর্যন্তই। আসল 'বাগ',মানে কিনা ছারপোকার সাথে পরিচয় ঘটলো যখন নাকি সেকেন্ড ইয়ারের শেষ দিকে হলে থাকতে গেলাম,রশীদ হল তখন ছারপোকার আক্রমণের জন্য (এবং রশীদ হলের ছেলেরা ছারপোকার বিরুদ্ধে তাদের আপোষহীন সংগ্রামের জন্য) পুরা বুয়েটে বিশেষ খ্যাতি পেয়ে গেছে। প্রতিদিনই হলে গেলে দেখা যায় আগুন জ্বলছে,মানে কোন না কোন রুমের সব বিছানা লকার টেবিল বাইরে এনে নিচে উপরে পাশে আগুন দিয়ে ছারপোকা মারা হচ্ছে,আর সে কি গন্ধ! বইপত্র সব বাইরে ফেলে দেয়া,হইচই,কেরোসিন,সব মিলে এলাহি কারবার। সেই সাথে আছে তাদের নিত্যনতুন গবেষণালব্ধ ছারপোকা মারার পদ্ধতির বিবরণ,কীটনাশক বেশি কার্যকর নাকি কেরোসিন,ঠিক কোন অনুপাতে কীটনাশক প্রয়োগে ছারপোকার বদলে নিজেই কাত হয়ে যাবে না,ছারপোকা আসলেই কিসে মরে আর কিসে শুধু ফিট খায়,ইত্যাদি ইত্যাদি। এত কিছুর ফলাফল,কিছুদিন অত্যাচার কম,এরপরে যেই-কে-সেই। আর কামড়ানো?? যে খেয়েছে সেই শুধু বুঝবে 'কি যাতনা বিষে'! রাতের ঘুম নেই,দিনে বিশ্রাম নেই,হলের ছেলেদের নাকি গন্ডারের চামড়া,গায়ে উঠলেও নির্বিকারভাবে ছারপোকা ফেলে দেয়,তারাও শেষমেশ বিছানা-তোষক বাইরে ফেলে মাটিতে থাকা শুরু করলো অনেকেই। আমি এক মাস সহ্য করে ছিলাম,এরপরে আমি পালিয়েছি হল ছেড়ে।
অনেকদিন পরে আবারো 'বাগ' এর দেখা পেলাম,এইবারে অবশ্য 'ভার্চু্যাল বাগ',কিন্তু যন্ত্রণা দেয়ার বেলায় আসল 'বাগ' কেও ছাড়িয়ে যাবার পাল্লায় নেমেছে মনে হয়।অনেক হইচই,বেটা ভার্সন নিয়ে এক মাসের টেস্টিং,তারপর আমদানি,কিন্তু তারপরো জটিল অবস্থা,গোদা সাইজের ফন্ট,আজব চোখে ধাক্কা দেয়া রং,সাম্প্রতিক মন্তব্যের জায়গায় মন্তব্যকারীর নামের বদলে পোস্টারের নাম,সবচেয়ে ভয়াবহ,আগের অনেক মন্তব্য,এমনকি কারো কারো পোস্টও নাকি হাওয়া। হলের 'বাগ' থেকে নাহয় পালিয়ে গেছিলাম,ব্লগের 'বাগ' থেকে বাচি ক্যামনে??(খাইয়ালামু)
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×