১
যে প্রেমের অপেক্ষা আছে
কিন্তু প্রতিশ্রুতি নেই
তুমি সেই জালে জড়িয়ে
তুলে নিলে আমাকে
জল থেকে ডাঙ্গায় ।
২
যদি এমন হত
প্রতিশ্রুতি আছি কিন্তু অপেক্ষা নেই
তবে আমি-
সূর্য্যকে ডেকে বলতাম-
তুমি কেন রাতে আমার কাছে থাক না
তোমাকে আমার ভীষণ ভাললাগে
যখন তোমার গায়ে লালাজামা থাকে
বড় বেশি আদর করতে হয় ।
৩
কেন আমায় এত বেশি ভালবাসতে
আর যদি বাসতেই তবে অপেক্ষা কেন নয়
নিরব অনুচ্চারিত এই ভালবাসার
কি দাম পেলে বল
কতটুকুইবা দিতে পারলে আমাকে
আমার সামনে একটা আদর্শ আছে
তোমার কি ছিল, জবাব দাও ।
৪
অবশ্য এও সত্য
আমার-তোমার বন্ধন ভেঙে দেওয়ার
অধিকার একমাত্র তোমারই ছিল ।
আমি মন থেকে মেনে নিতে পারিনি
কেননা-এ অধিকারের বাস্তব
সুখ বড় বেদনাদায়ক
এ অধিকারের বাস্তব পথ
চলতে চলতে থেমে যাওয়া
এ অধিকারের বাস্তব পরাজয়
আর কেউ না জানলেও তুমি তো জান
৫
যদি সত্যি সত্যি তোমাকে হারাতে হয়
তবে সূর্য্যের নীচে দাঁড়িয়ে তোমার
আলো-শক্তির রহস্য জেনে নেব
আর তার সন্ধান না পেলে ক্ষতি কি
যে আলোর দিশা দিয়েছ
তাই বা কম কিসের
নাই বা জানা হলো
নারী জাতির শক্তির রহস্য ।
:
১৯৯৭ সাল
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




