
এক
সিরায়াতে যুদ্ধ হয় , ধর্ম যখন মানুষ খায়
মনে আছে , আইলাদ কর্দি? মানবতা বিপর্যয়
রোহিঙ্গা সীমানা খোঁজে , দরজা খুলে এপারে
হিন্দুদের বিনা কারণে, নিলর্জ্জরা ধরে মারে ।
দুই
প্রেমের পুঁজি গণতন্ত্র , বন্ধ দোকান-পাট
মানুষ খেকো জন-দরদী স্বৈরাতন্ত্রের হাট
রাজায় নেতা বুদ্ধি আঁটে , আবর্জনায় ভরা
রাজনীতিতে গরীব মানুষ ,যুদ্ধে লাগে মোহাড়া
তিন
শহর কাঁদে টাকার শোকে , হে কালা ধন
সব কাজের সেরা কাজ , এ.টি.এম-এ দিয়েছে মন
লাইনগুলো মানুষ খেকো , পকেট অন্ধকার
শহরগুলো জঙ্গলে ভরা , সবাই বিন্দুসার ।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




