somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা ও কলকাতায় বিজয় দিবস উদযাপন

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধ শেষ।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার বন্ধু ভারত আশ্রয় দিয়েছে এক কোটি শরণার্থীকে। বাংলাদেশের দুঃখের দিনের সঙ্গী। ১৯৭১-এ বাংলাদেশের চরম দুঃসময়ে তাঁরা রণাঙ্গনে কাঁধে কাঁধ রেখেছেন। এনে দিয়েছেন লাল-সবুজের মানচিত্র। এনে দিয়েছেন পৃথিবীর বুকে বাংলা ভাষার এক স্বাধীন দেশ, বাংলাদেশ।
বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধাদের সেই ত্যাগের ইতিহাস উদযাপন করতেই ভারত সরকারের আমন্ত্রণে, বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধা এবং ৬ সামরিক কর্তা-সহ তাঁদের স্ত্রী ও সহযোগীদের একটি প্রতিনিধিদল বুধবার, ১৪ ডিসেম্বর কলকাতার উদ্দেশে ঢাকা থেকে রওনা দিচ্ছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর নেতৃত্বে এই মুক্তিযোদ্ধা প্রতিনিধিদলে তিন জন সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েক জন কর্তা, কূটনীতিক, ঊর্ধ্বতন আমলা ও বিশিষ্ট ব্যক্তিরা। ভারত সরকারের উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবেই এই সফর।

সন্ত্রাসবিরোধী চুক্তি হবে হাসিনার দিল্লি সফরে, আশা জল গড়ানোরও
তাঁরা ফোর্ট উইলিয়মে বিজয় দিবস অনুষ্ঠানে অংশ নেবেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে শামিল ভারতীয় সেনাদের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ পাবেন। প্রতিনিধি দলটি শান্তিনিকেতনও যাবে। ১৮ ডিসেম্বর ঢাকায় ফিরবে দলটি। পাশাপাশি, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২৮ জন ভারতীয় সেনা এবং চার জন সেনাকর্তা তাঁদের স্ত্রী ও সহযোগীদের নিয়ে বুধবারই পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে। এই সেনারা বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধানদের এবং প্রধান স্টাফ অফিসারের সঙ্গে দেখা করবেন। তাঁরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের ওয়ার কোর্স ফাউন্ডেশন এবং ঢাকা ক্লাব আয়োজিত নানা অভ্যর্থনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করবেন।


বাংলাদেশের মুক্তিসংগ্রামে সামিল যোদ্ধারা।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত লেফ্টেন্যান্ট জেনারেল জি এস সিহোতা। স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল জি এস সিহোতা সেনা কপ্টারগুলির ক্যাপ্টেন ছিলেন। আকাশে যুদ্ধে সমরাস্ত্র চালনা ও উর্ধ্বতন কমান্ডারদের পরিচালনার মাধ্যমে অনেক মিশনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শ্রীহট্টে হেলিবোর্ন অপারেশনেও প্রধান ভূমিকা পালন করেন। তাঁর হেলিকপ্টার শত্রুপক্ষের আক্রমণের শিকার হওয়ার পরেও তিনি যুদ্ধ চালিয়ে গেছেন এবং নিরাপদে সফল ভাবে অবতরণ করতে পেরেছেন। সাহসের সঙ্গে এই সব যুদ্ধ পরিচালনায় অদম্য ভূমিকা নেওয়ার জন্য তাঁকে বীরচক্র সাহসিকতা পুরস্কারে ভূষিত করা হয়। এয়ার কমোডর চন্দ্র মোহন সিংলা, ১৯৭১-এ ভারতীয় বিমানবাহিনীর আর এক তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট, মুক্তিযুদ্ধ চলাকালে একই ভাবে আকাশপথে ব্যাপক যুদ্ধ করেছেন। তাঁর সাহসী ভূমিকার জন্য তাঁকেও বীর চক্র প্রদান করা হয়। তাঁর সমসাময়িক সহকর্মী বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, স্কোয়াড্রন লিডার বদরুল আলম এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিনের সঙ্গে তাঁর দেখা হবে। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাদের পারস্পরিক এই সফর ২০০৫ সালে শুরু হয়। এ পর্যন্ত ২৮০ জনেরও বেশি মুক্তিযোদ্ধা এবং ১২৫ জন ভারতীয় সেনা কলকাতা এবং ঢাকায় উৎসবে অংশগ্রহণ করেছেন।



সংগ্রহ: আনন্দবাজার পত্রিকা
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×