somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেবজ্যোতিকাজল
হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

বাংলাদেশের মেয়ে : ভারতের স্বামী-স্ত্রী

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রহিম বর্ধমানের ছেলে । বর্ডার লাগোয়া গ্রামে রহিম বসবাস করে । মাঝে মাঝেই রহিম বাংলাদেশে ঘুরতে যায় । দুরসম্পর্কের কেমন যেনো আত্বীয় আছে রহিমের খুলনাতে । বেশ কিছুদিনের যাওয়া-আসাতে পরিচয়ের বহরটাও বেড়েছে ।

সীমা আনসারি । পাশের বস্তিতে বসবাস করে । সংসারের খারাপ অবস্থায় , সংসারের হাল সীমা ধরে । সীমা সাহেব বাবুদের বাড়িতে রান্নার কাজ করে । রহিমের আত্বীয়ের বাড়ির সামনে দিয়েই যাওয়া-আসা সীমার । সীমা গরিব পরিবাবের মেয়ে হলেও দেখতে রূপবতী ।

যাওয়া-আসার পথে রহিম সীমাকে দেখে । আর মনে মনে ফন্দি আটে । কি ভাবে সীমাকে কাছে পাওয়া যায় ? শেষমেষ সীমার অভাবের দুর্বলতার সুয়োগ নিয়ে সীমাকে বাগে আনে । রহিম সীমা-কে কাজের লোভ দেখিয়ে ; সীমাকে ইণ্ডিয়ায় পাড় করে নিয়ে আসে । তারপর কাজের খোঁজে সীমা ও রহিম দিল্লীতে চলে আসে । রহিম সীমাকে ফ্ল্যাট বাড়ির কাজে ঢুকিয়ে দেয় । বেশ কিছু দিন রহিম ও সীমা এক সঙ্গে থাকতে থাকতে একটা সম্পর্ক তৈরি হওয়ায় রহিম সীমাকে বিয়ে করে । বিয়ের পর সীমাকে রহিম আর কাজ করতে দেয় না । সীমা সংসার নিয়ে বেশ কাটছিল । বছর ঘুরতে না ঘুরতেই একটা বাচ্চাও হয়ে যায় সীমার । বাচ্চার নাম রাখে আলী । বেশ কিছুদিন যেতে না যেতেই সীমার জীবনে অশান্তি শুরু হয় । সীমার প্রতি রহিমের অবহেলা , সীমাকে ভাবিয়ে তুলে । সীমা বুঝতে পারে না রহিমের অবহেলার কারণ ।

রহিম দিল্লীর এক ঠিকাদারের আণ্ডারে কাজ করতে শুরু করে । বছর ঘুরতে না ঘুরতেই । কাজের জায়গা থেকে পাশের পাড়ায় এক হিন্দু মেয়ে শালিনী নামে মেয়ের সঙ্গে রহিমের পরিচয় হয় । তারপর প্রেম । প্রেমে রহিমের বিবাহিত জীবনে ছন্দ-পতন ঘটায় । এবং শেষমেষ হিন্দু মেয়ে শালিনীকে রহিম বিয়ে করে । শালিনীর বিয়ের পর তার নাম হয় মমতাজ । সীমা এই বিয়ে কে মেনে নিতে পারে না । সীমা শালিনীর মানে মমতাজের কাছে একদিন এসে বলে, “রহিমকে তুমি ছেড়ে দাও । ”

কিন্তু মমতাজ সাফ জানায় , “না সে রহিমকে ছাড়তে পারবে না । কেননা সে রহিমের জন্য ধর্ম ও মা-বাবা সমস্ত পরিবার কে ছেড়েছে । তাই রহিমকে ছাড়া তার পক্ষে সম্ভব না । ”

সীমা আনসারী মমতাজ ওরফে শালিনীকে বাঁগে আনতে না পেরে । একদিন সীমা নিজের পথ পরিষ্কার করতে শালিনীকে ( মমতাজ ) মেরে ফেলে । প্রথমে শ্বাসরোধ তারপর ছুড়িকাঘাত । সীমা মমতাজ কে মেরে । রহিমকে ঘটণাটা মোবাইলে জানিয়েছিল । রুদ্র কণ্ঠে সীমা রহিমকে বলেছিল ,“ মমতাজ খুন হওয়ার জন্য দায় তোমার ।”

রহিম খবরটা পাবার সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয় । পুলিশ রহিমের বাড়িতে রেড করতে আসলে । রহিমের বাবা সত্যটা জানিয়ে দেয় । তারপর সীমাকে পুলিশ গ্রেফতার করেন ।

এখন সীমা আর সীমার নাবালক ছেলে আলী জেলে আছে । রহিম কোথাও নিরুদ্দেশ হয়ে গিয়েছে । নিজেকে বাঁচাতে । পুলিশ রহিমকে পাগলের মত খুঁজে রেড়াচ্ছে । কিন্তু পাচ্ছেন না । অনুমান করছে পুলিশ রহিম বাংলাদেশেই আবার কোথাও গা ঢাকা দিয়েছে ।

( ঘটনা সত্য । নাম নিজের দেওয়া )
ছবি - আমার তৈরি
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×