somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো মানুষ , এসো না ঈশ্বর

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এসো মানুষ , এসো না ঈশ্বর
দেবজ্যোতিকাজল

আমাকে পুড়িয়ে দিন , ‘ আমি বলছি,‘ ঈশ্বর ’
তামাশা বন্ধ করুণ , ‘ আমাকে জাহান্নম দিন ’ ।

বাগানের অন্য মৃতদের সাথে
আমাকে রাখুন , মাটির মৃতাংশে ।

আমি মাটিতে থুতু হতে চাই
আপনাকে খাওয়াব বলে । মিষ্টি-অসহিষ্ণ ।

কেননা , আপনি কথার কথা
আপনি অসীমভাবে পরাজয় ।

আমি এতদিন তরঙ্গদৈর্ঘের
শব্দ শ্লোগানে ছিলাম নিষ্পাপ
আমার ঘুমপাড়ানি হৃৎপিন্ড
কঙ্কালটি অধিকম্পে থাকত ভীত ।

আমি অনেক , অনেক কিছু চাই
আমি চাই......
আপনি আমাকে চেটে নিন শাস্তি ভেবে ।

আমার পাঁজর রবারব যে-ধাক্কা
দেয় ধর্মশোষক । ঈশ্বরের নখ-
আঁকড়ে ধ’রে বিদ্বেষ ফিনকি রক্তাক্তে ।

আমার কবিতারা
মৃত বদ্ধভূমিতে রেশম হৃদয়ে
গোলগাল অসহিষ্ণুতায়
একা থুতুর উপর ভাসে ।

আপনি আমাকে খেয়ে উপভোগ করুণ
আমি রয়্যালটির মত সুস্বাদু ।

আপনি কি তাতে পূর্ণপরিতৃপ্ত ধর্ম !
আপনি কি তাতে চরিতার্থ ধর্মমত !
আপনি কি তাতে সুখী সুবর্ণ মানুষ !

আমি এত ক্ষত-এর কাছে জেগে
অনাবৃত হয়ে পবিত্র স্বপ্ন খুঁজি
ছড়িয়ে-ছিটিয়ে দিব ভেবে সভ্যতা ,
আমার ভালবাসা , কল্পনা , বাস্তবতা ।

কিন্তু , আপনি ঈশ্বর !
একটা ঘুম-অসহিষ্ণু
চোখের কাছে এসে
মৃত মানবতার জাদুর রুমাল ঝুলিয়ে ধরেন ।

আমি মৃত হতে চাই না ।

আপনার লিঙ্গে
আমি ধর্ষক হতে চাই না
আপনার বুদ্ধিতে
আমি অস্ত্র হতে চাই না ।

মানবতা হেসে ওঠে বলে ,
“ আজ আমি ঠিক তো
কাল আমি ভুল ;
আজ আমি শপথ তো
কাল আমি প্রতিশ্রুতি
আজ আমি ‘সংখ্যালঘু’ তো
কাল আমি ‘সংখ্যাগুরু’ ।”

এসো ঐশ্বরিক ধার্মীক
পদত্যাগ করি ঈশ্বরের রাজ-রাজত্বে
দেবতা আর ফেরাস্তার যুদ্ধে
আমাদের শোক মিছিলে
মুখ বাধা পড়ুক কালো ফিতেয় ।

আমাদের মৃত চেরা চোখ
ঈশ্বরকে দিয়ে দেওয়া হোক উপহার

আর , এই মৃত দেহটা
আগুনে ছেঁকে
মানবতাকে দিয়ে দেওয়া হোক উপহার ।

শুধু , একটা পরিবর্তনের জন্য ।

একটা পরিবর্তন চাই
যা । পাখির ঠোঁটে ওড়ে বেড়ায়
গাছের শাখায়-প্রশাখায়
সবুজের রং ছড়ায় ।

বাতাসের ধাক্কায় মেঘ যেনো যায় সরে
সাম্য সূর্য আলো দ্বিধাহীন সমাজ গড়তে ।

মাটির মত মানুষ চাই
সূর্যের মত সমাজ চাই
ভালবাসার মত ঐক্য চাই ।


।। ছবি আমার তৈরি ।।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×