আজ সকালে মার ফোন।বাবা কাঁঠাল পাকছে,নিক্সনরে বললাম নিতে পারবে না।কলেজে আসবি?কলেজ দিয়ে যখন বেরুবি তখন জানাস আমি বাজারে এগিয়ে দেবো।আচ্ছা মা আমার আজ অনেক কাজ,কাজ শেষ হলে ফোন করবো।
মেয়ে বাসায় একা থাকবে বিদ্যুৎ নেই সময় কাটাবে কী করে তাই ওকে সঙ্গে নিয়ে কলেজে আসছি।এর আগে অনেক কাজ করে আসছি।কলেজে এসে হরদম তিন ঘন্টা কাজ করে বাসায় চলে আসছি।কাছাকাছি আসলে মায়ের কথা মনে পড়ছে,এবং ততক্ষনাৎ মায়ের ফোন।
মোনটা খারাপ হয়ে গেলো।মেয়েকে বললাম তোর ঠাকুুমা মনে কস্ট পাবেখানে।এসে ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছি,কতোক্ষণ পড়েই ডোরবেলের শব্দ,মা কাঁঠাল নিয়ে হাজির।আবার ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ি রওনা দিছে ছোট বৌমার বৃহস্পতিবার পরীক্ষা।
এ হলো মা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






