ভুল কাউকে ক্ষমা করেনা।সে ইচ্ছায় আর অনিচ্ছায়।জীবন এক চলমান নদী।ভাঙ্গা গড়া তার প্রতিনিয়ত খেলা।সমন্তরাল ধারায় তা চলেনা।ভালো-মন্দ,সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,হাসি-কান্না পর্যায়ক্রমে আসতেই থাকে।অনেক ভালোকাজ করতে থাকলেও,সামান্য অনিচ্ছাকৃত ত্রুটি বা ভুলে কাছের লোক ক্ষমা করতে চায়না।যে একসময় খুব কাছে ছিলো ভুল বোঝাবুঝিতে দূরে সরে যায়।আবার দূরের লোক কাছে চলে আসে।গিভ এন্ড টেক ঠিক থাকলে দূরত্ব কেটে নিকট হয়।বিপদে যে মাথা ঠান্ডা করে কথা বলতে পারে,ধৈর্য্য ধরে কাজ করতে পারে,সে প্রকৃত জয়ী হয়।কিন্তু না চাইলেও অনেক সময় ক্রোধান্বিত হয়ে যায় মানুষ,আর তখনি ঘটে যায় অনর্থক।নেমে আসে ঝড়-ঝঞ্ঝা।পাড় ভাঙ্গে ,বিলিন হয় চলার পথ।প্রতিনিয়ত সব ঠিক কথা,ঠিক কাজ কতজন লোক করতে পারে!একবার পথ চলায় ভুল করলে,তা বুঝে উঠে ঠিক করতে যেমন অনেক সময় লাগে এবং ক্ষতচিহ্ন যে সহজে মুছে যায় তাওনা।আস্থা,বিশ্বাস গড়ে উঠতে জীবনের নদী থেমে যায়।মানুষ জন্মিবার আগে যদি শিক্ষা নিতে পারতো!শিক্ষা পেতে পেতে জীবনও পথ হারিয়ে ফেলে।এর মধ্যে যে সফল হয় তার ভুল মানুষ আর বৃহৎ অর্থে খোঁজেনা।সে বেঁচে থাকে তার কর্মের মধ্যে যুগ যুগ।
ভুল
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।