somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ নির্বাচন

০৩ রা মে, ২০২১ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইন্ডিয়াতে কয়েকটি প্রদেশে বিধান সভা নির্বাচনের রেজাল্ট ঘোষিত হলো।কেন্দ্রে বিজেপি ক্ষমতায়।বিধান সভায় এক এক প্রদেশে এক একটি দল বা জোট জয়লাভ করেছে।আমি পশ্চিম বাংলার নির্বাচন সম্পর্কে যেটুকু জেনেছি তাতে দেখতে পেয়েছি নির্বাচন অংশগ্রহণমূলক,প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে।হিংসা-হানাহানিও হয়েছে অনেক।মূল আলোচনার বিষয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও আইনিপথে চলা নিয়ে।প্রধানমন্ত্রী জনসভা করেছে,স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো-জনসভা করতে কলকাতা পড়ে রয়েছেন।বিজেপির অভিযোগ ছিলো টিএমসি সন্ত্রাস করে,বুথ দখল করে,ছাপ্পা ভোট মেরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে নির্বাচনে জিতবে।টিএমসি এর অভিযোগ কেন্দ্রিয় বাহিনী দিয়ে ধরপাকড় করে,অডিও ফাঁস করে জনগনকে বিভ্রান্ত করে ছাপ্পা ভোট মেরে নির্বাচনে জিতবে।নির্বাচন কমিশন ক্ষমতাসিন মূখ্যমন্ত্রীকে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার ব্যান করেছিলো।এরকম বিজেপির স্থানীয় সভাপতিকেও নির্বাচনী প্রচারে ব্যান করেছিলো,এরকম অন্যদেরও করেছে।সহিংসতার জন্য কোন এক জেলায় নির্বাচনী প্রচার করতে যেতে দেয়নি কমিশন।শোকজ করেছে অনেককে।এমন নানা কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে কমিশনকে। সেখানে ৭০%-৮০% ভোট পরেছে।তৃণমূল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে তবে মমতা ব্যনার্জি নিজে জিততে পারেননি।প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন,স্থানীয় বিজেপি সভাপতিও অভিনন্দন জানিয়েছেন।মমতা ব্যনার্জি নন্দীগ্রামের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গননার আর্জি জানিয়েছেন।তবে নির্বাচন কমিশন ছাপ জানিয়ে দিয়েছে পুনঃ ভোট গননা হবেনা।তিনি(মমতা) আদালতের দারস্থ হবেন।
আমাদের দেশে আমরা এরকম প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন আশাকরি।নির্বাচন কমিশন যেভাবে স্বাধীন কাজ করতে পারে এবং স্বচ্ছ,অংশগ্রহণমূলক,আইনানুগ ব্যবস্থা নিতে পারে সে ব্যবস্থা করা দরকার।ধাপে ধাপে নির্বাচন করে,এক একটা এলাকায় অন্য স্থানের পুলিস ও অন্য বাহিনী দিয়ে বা আরো কিছু কৌশল ব্যবহার করে নির্বাচন করা যেতে পারে।
বিদ্রঃব্যবহৃত ছবি নেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২১ বিকাল ৪:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×