বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ৫নং টোনা ইঊনিয়নের টোনা গ্রামের ০২নং ওয়ার্ডে টোনা কুন্ডুপাড়া অবস্থিত।তেজদাসকাঠী গণহত্যার পর পাকিস্তানী হানাদার বাহিনীকে স্থানীয় সহযোগীরা নিয়ে আসে টোনা কুন্ডুপাড়ায়।লুটপাট শুরু হয়।টোনা কুন্ডুপাড়া,আশেপাশের (নড়) নট্ট,নাপিত,ধোপা( রজক দাস),জেলে( কৈবর্ত্য দাস),কায়েত(কায়েস্থ),শুদ্দুর(শুদ্র) পাড়ার সব ঘর বাড়ির জিনিসপত্র ও গবাদি পশু লুট করে এবং ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।অনেক নারী ধর্ষিত হয়,কাঊকে কয়েক মাস আটকে রেখে ধর্ষণ করে।মানুষ হত্যা করে।গাছে ঊঠিয়ে কার্তিক কুন্ডুকে গুলি করে হত্যা করে।চার পাঁচটি কুন্ডু পরিবার ধর্মান্তরিত হয়ে থেকে যায়। তাদের পরিবারের কেহ মুক্তিযুদ্ধকালিন মারা গেলে জানাজা পড়িয়ে কবর দেয়া হয়।ঐ চার পাঁচ ঘর বাদে সবাই কয়েক পরিবার করে কাডাম নৌকা করে ভারত চলে যায়।সেখানে রানাঘাট ধুবলিয়া ক্যাম্পসহ নানা ত্রাণশিবিরে আশ্রয় নেয়।সেখানে নানা রোগ ব্যাধিতে ভুগে অনেকে মারা যায়।মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিকে ও স্বাধীন হওয়ার পরে অনেক মুসলমান হিন্দুদের সাহায্য করেন।এক ভাই ধর্মান্তরিত করেছে তার আর ভাই অসহায়দের সাহায্য করেছেন। অনেকে পরিচিত ভালো সম্পর্কের কারণে যে জিনিসগুলো বহন করে নিতে পারেনি সেগুলো রেখে গেছেন মুসলিম বন্ধুদের কাছে অনেকে সেগুলো ফেরৎ দিয়েছেন আবার কেহ কেহ ফেরৎ দেয়নি।তবে অধিকাংশ লোকই লুটপাট,অগ্নিসংযোগে অংশগ্রহণ করেছে।দেশ স্বধীন হলে ট্রেন,জাহাজ(স্টিমার) করে দেশে ফেরেন।এসে প্রথম অবস্থায় টোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওঠেন।সেখানেও অস্ত্র ঠেকিয়ে রাতের বেলা টাকা পয়সা স্বর্নালঙ্কার হাতিয়ে নেয় অমানুষের দল।
মুক্তিযুদ্ধঃ টোনা কুন্ডুপাড়া
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।