দেশ আজকে যেখানে এসেছে, ২ জন লোকের দক্ষতার কারণে এখানে এসেছে: তারা হচ্ছেন শেখ হাসিনা ও খালেদা বেগম; দেশের যে জনসংখ্যা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় চাচ্ছে, তারা শুধু যুদ্ধাপরাধীদের বিচারের রায়টুকু টিকিয়ে রাখার জন্য চাচ্ছে, অন্য কোন কারণ থাকার কথা নয়; আর যারা খালেদা বেগমকে চাচ্ছে, তারা উনাকে চাচ্ছে শুধু মাত্র হাসিনাকে সরানোর জন্য: উনাকে কেহ ক্ষমতায় চায় না। খালেদা বেগম চাচ্ছে তারেক ও কোকোকে ফিরায়ে আনতে, শেখ হাসিনা চাচ্ছে জয়কে আওয়ামী লীগের লাগাম হাতে দিতে।
বিচারের রায়টা যেভাবে হয়েছে, তা স্বচ্ছ হয়েছে; কমপক্ষে ৫ হাজার মুক্তিযোদ্ধা পাকিদের হাতে ধরা পড়েছিল, তাদের বিনা বিচারে হত্যা করা হয়েছিল; ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের রায়ের বাজারে হতয়া করার আগে বিচার করা হয়নি; যত বাংগালী শহীদ হয়েছিলেন কেহ বিচার পাননি। সুতরাং রায়টা ঠিক আছে; রায় রেখে দিলে শেখ হাসিনার ক্ষমতায় না থাকলে চলবে।
দেশবাসী চাচ্ছে সুন্দরভাবে বিশ্বের বাকীদের মতো বাঁচতে। তাই প্রেসিডেন্টকে ব্যবস্হা নিতে হবে আজকেই। বর্তমান সরকারে তোফায়েল আহমেদ ও সৈয়দ আশরাফকে রেখে, বাহির থেকে ড: আলী আকবর খানকে ও কামাল হোসেনকে যোগ করে, দেশে জরুরী অবস্হা জারী করে, বিদেশী এডভাইজার দ্বারা ৫ বছর দেশ চালানো দরকার। বিদেশী এডভাইজার হিসেবে ভারতের ড: আবুল কালাম, ব্রাজিলের লুলা, সিংগাপুরের লি কুয়ান ও মাহাথিরকে নিলে হবে। গার্মেন্টস চালানোর জন্য ওয়ালমার্টের যেকোন রিটায়ার্ড সিইও'কে নিলেই হবে
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



