শেখ হাসিনার যে দক্ষতা তা দিয়ে বাংলাদেশের মতো কম সম্পদের দেশ চালানো কখনো সম্ভব ছিল না; কিন্তু বাংলাদেশের বড় দল আওয়ামী লীগের প্রধান হয়ে দেশ চালনা করেছে ২ বার; অর্থনৈতিক দিক থেকে হিসেব করলে জাতির ভয়ংকর ক্ষতি হয়েছে; আবার বিএনপি'র খালেদা বেগম ও জামাত-শিবিরকে ঠেকানোর দিক থেকে ভাবলে তাকে কিছু ক্রেডিট দিতে হয়। এবারের ৫ বছর সঠিভাবে দেশ চালালে খালেদা বেগম ও শিবির তাদের প্রভাব হারায়ে ফেলতো; শেখ হাসিনা সঠিকভাবে দেশ চালায়নি।
শেখ হাসিনা সঠিকভাবে দেশ না চালালে, দেশ খালেদা বেগমের হাতে যাবার লজিক ঠিক নয়: গত ফেব্রুয়ারী থেকে খালেদা বেগমের সাথে যোগ দিয়ে জামাত শিবির জাতির বিরু্দ্ধে গেরিলা যুদ্ধ করে, কম পক্ষে ২০/২৫ বিলিয়ন ডলারের জানমালের ক্ষতি করেছে, দেশকে পেছনে টেনে নিয়ে গেছে, মানুষকে ভীতি ও হতাশাগ্রস্ত করে তুলেছে।
রাজাকারদের বিচারের বেলায় শেখ হাসিনা ঠিক করেছে; আসলে, রাজাকারেরা কোন বিচার আশা করতে পারে না; ১৯৭১ সালে ৫ হাজারেরও বেশী মুক্তিযোদ্ধা পাকী ও রাজাকার বাহিনীর হাতে ধরা পড়েছিল, তাদের কোন বিচার করা হয়নি, হত্যা করা হয়েছে। প্রতিটি মানুষ হতয়ার পেছনে ততকালীন জামাত ও ইসলামী ছাত্র সংঘের হাত ছিল: জামাত ও ইসলামী ছাত্র সংঘ পাকি বাহিনীকে গ্রামে না নিলে, ওরা ক্যান্টনমেন্ট থেকে পরাজিত হয়ে যেতো; আমাদের একজন মহিলাও নির্যাতিত হতো না; এগুলোর জন্য জামাত ও ইসলামী ছাত্র সংঘের বিচার আরো করতে হবে।
বিচার বন্ধের জন্য শিবির গেরিলা যুদ্ধ করে খালেদা বেগমের ইশায় ও প্রত্যক্ষ সাপোর্টে; এজন্য খালেদা বেগম, জামাত শিবিরের বিচার হবে এদেশে। খালেদা ও জামাত-শিবিরকে থামানোর জন্য জরূরী অবস্হা খুবই দরকার; মনে হচ্ছে , শেখ হাসিনা সেদিকে যাচ্ছে; তবে, শেখ হাসিনাকেও সরে যাওয়া দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



