মহাভারতের শকুনী মামা কিংবা চন্দ্রগুপ্তের সমায়ের রাজনীতি ও অর্থনীতির প্রফেসর চানক্য আজ জীবিত থাকলে, আমাদের 'জাতীয় শিয়াল' জেনারেল এরশাদের বাসায় দারোয়ানের চাকুরী পেতো হয়তো। বাংগালী জাতির ইতিহাসে কোন ব্যক্তি রাজনীতিতে (আসলে কু-রাজনীতিতে) এত খেলা দেখিয়ে যেতে পারেননি: জাতি হয়তো একদিন শেরে বাংলার কথা ভুলে যাবেন, কিন্তু এরশাদ প্রবাদ হয়ে জীবিত থাকবে অনেক সময়।
এরশাদ জীবনে একবার ভুল করেছিল: সে ভেবেছিল যে, বাংগালী মুক্তিযোদ্ধারা পাকীদের সাথে পারবে না; তাই সে পাকিস্তান ত্যাগ করে আসেনি। যুদ্ধের পর এসে, সেই ভুল আর জীবনে করেনি। জিয়া একজন বেকূব জেনারেল খুঁজছিল সেনাপতি বানাতে, এরশাদ বেকুবের অভিনয় করেছে সার্থকভাবে; পরে মুক্তিযোদ্ধারা যখন জিয়াকে হত্যার করার চেস্টা করছে, মুক্তিযোদ্ধারা যাতে সফল হয় সেজন্য সব ব্যবস্হা করে দিয়েছে। খালেদাকে শান্ত করার জন্য জাতির ৫০০ কিটী টাকা মুল্যের সম্পত্তি ২ টাকায় দিয়ে দিয়েছে।
সাত্তার থেকে প্রেসিডেন্সী এমনভাবে নিয়েছে, যেন জাতিকে আমেরিকা বানাচ্ছে। তারপরের ইতিহাস আপনারা জানেন।
এখন তার যে বয়স, সে আসলে একটা মৃতব্যক্তির সমান মগজ রাখে; কিন্তু তারপরও সে জাতিকে, খালেদাকে ও হাসিনাকে নাকে রশি লাগায়ে ঘুরাচ্ছে। যাক, হাসিনা কি শিয়ালকে খাঁচায় ঢুকায়েছে নাকি শিয়াল নিজেই কিছুদিন রেস্ট নেয়ার জন্য ফাঁদ পেতেছে কে জানে?
হতে পারে, হাসিনা চাচ্ছে না শিয়াল খালেদা সাথে টাকা নিয়ে দরকষাকষি করুক; অথবা হতে পারে, শিয়াল গত কয়দিনের সব পাপ হাসিনার উপর চাপানোর জন্য নিজেই পুলিশকে বলেছে, তাকে হাসপাতালে নিতে। তাকে হাসপাতালে নিলে মিডিয়া কি বলবে সে জানে!
যদি শিয়াল সিংগাপুর বা বাহিরের হাসপাতালে যায়, ধরতে হবে হাসিনার হাত আছে; আর যদি ঢাকায় থাকে বুঝতে হবে শিয়াল নিজেই কয়েকদিন গর্তে লুকায়ে থাকতে চায়; তবে, কাদের মোল্লার অবস্হার পর, শিয়াল গর্তে কিছুদিন কাটাবে বলে মনে হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




