২০০৯ সালে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আওয়ামী লীগের জন্য ভালো হতো; প্রধানমন্ত্রী হওয়ার পর, যদি কিছু দক্ষ লোককের হাতে অর্থনীতিটা ছেড়ে দিলে তারা পদ্মাসেতু , স্টকমার্কেট, বাজেট, টেন্ডার সব ঠিকমতো চালালে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কোন অসুবিধা হতো না; তা ঘটেনি; ফলে, খালেদা বেগমের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। খালেদা বেগম ক্ষমতায় এলে শেখ হাসিনার কোন অসুবিধা হওয়ার কথা ছিল না; কিন্তু মার্চ মাস থেকে শিবির তান্ডব শুরু করলে খালেদা বেগম তাতে সাপোর্ট দেয়াতে হাসিনার মনে ভয় ঢুকে গিয়েছে যে, খালেদা বেগম হয়তো গ্রেনেড আক্রমণের মতো কিছু করবে। এদিকে খালেদা ও শিবির থেকে ভয়, অন্যদিকে জনপ্রিয়তা কম, এটা শেখ হাসিনাকে শংকিত করে তুলেছিল।
যাক, শেখ হাসিনা তার চিরপ্রতিযোগী খালেদা বেগমের অবরোধের নামে 'গেরিলা যুদ্ধের' মাঝে পড়ে বুঝতে পেরেছে যে, খালেদা বেগমের সাথে সংলাপ মংলাপ ভয়ের ব্যাপার; এখন শুধু ট্যাংকের মতও সামনে যেতে হবে, পেছনে সরার পথ নেই; আসলে শেখ হাসিনার জন্য পেছনে সরার পথ নেই, সামনে যেতেই হবে।
পাকিদের অর্থনীতি বেশ খারাপ হলেও তারা আফগানিস্তান নিয়ে খেলছে, নিজের নাক কেটেও বাংলাদেশের ভেতরে ১৯৭১ সালের মতো বিকলাংগ মগজ ও আবর্জনাদের নিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করে, ১৯৭১ সালের পরাজয়ের প্রতিঅধ নিতে মেতে উঠেছে: এ অবস্হায় হাসিনাকে ট্যাংকের মতো সামনেই যেতে হবে শুধু।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




