somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভন্ডামিযুক্ত আইন করে জনগনের ঘাম ঝরানো কোটি কোটি টাকা নষ্ট করার কোনো যুক্তি আছে কি?????

০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন পেটের ধান্দায় ব্যাস্ত থাকতে হয় তাই নেটে আসার সময় মেলে না।রাতের বেলা বাসায় ফিরে কখন কম্পিউটরে বসব তার জন্য মনের ভিতর এক ধরনের ব্যাকুলতা থাকে।অন্যান্যদিনের মত আজ ও যথারীতি রাতের খাওয়া দাওয়া সেরে কম্পিউটরে বসতেই-আমার এক বন্ধুর মোবাইল কল পেলাম-সংবাদটা শুনে মেজাজটা গেলো বিগড়ে!! আমার রুটি রুজির ব্যাবস্থা হয় যে জায়গা থেকে, সেই দোকানের বিদ্যুতের তাঁর একটা ট্রাকে বেধে ছিঁড়ে গেছে। ভাবলাম যা হয় হোক সকালে দেখব,সংবাদ এলো তাঁরটি একেবারেই মাঝখান থেকে ছিঁড়ে মাটিতে ঝুলে আছে যে কোনো মুহুর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে।উপায়ন্তর না দেখে শীতের মধ্যে এই রাতের বেলা ছুটলাম দোকানে-আশে পাশে কেউ নেই,খোঁজ করলাম নাইট গার্ড বেটা কোথায়--খুঁজে পেলাম এক চা-এর ষ্টলে বসে দিব্বি টিভি দেখছে আর বিড়ি ফুঁকছে!! ওর কাছে জানতে চাইলাম কিভাবে ছিঁড়লো মিটারের সার্ভিস তাঁর? বল্ল--কাঁঠ ভর্তি ট্রাকের কাঁঠে বেঁধে ছিড়েছে।কিসের কাঁঠ? বলল ইট ভাটিতে পোড়াবার জন্য স মিল থেকে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো সেই উঁচু করে সাজানো কাঁঠে বেঁধে ছিড়েছে।
আমাদের দেশের সরকার আইন করেছে কোনো ইট ভাটিতে কাঁঠ পোড়ানো যাবে না। অথচ দেশের প্রতিটি ইট ভাটিতে নির্বিচারে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মন কাঁঠ পোড়ানো হচ্ছে।এ গুলো দেখার কথা যে দপ্তরের কর্মকর্তাদের তারা ঘুষ খেয়ে রীতিমত চোখ বুঁজে আছে-দেখেও কিছু দেখে না।পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও বলে যারা দিন রাত চিৎকার করেন, সভা সমাবেশ করে দেশী বিদেশী টাকার শ্রাদ্ধ করেন-কি যেনো এক জাদুর মন্ত্রে তাঁরাও এই সমস্ত ইট ভাটিগুলো চোখে দেখেন না।কিন্তু মাঝে মাঝেই দেখা যায় ব্যানার ফেষ্টূন নিয়ে উনারা রাজপথের শোভা বর্ধন করেন মানব বন্ধন করে। শ্লোগান দেন-নির্বিচারে গাছ কাটা বন্ধ করো-কিন্তু গাছ কাটা তো বন্ধ হচ্ছেই না বরং দিন দিন তা মহামারী আকার ধারন করছে।
আমার প্রশ্ন-এ সমস্ত কিছু সকলের সামনেই হচ্ছে।তাহলে কি দরকার ঐ আইন তৈরি করার যা প্রয়োগ করা যাবে না?? শুধুই কি লোক দেখানো আইন??? কাঁঠ নয়-ইট ভাটিতে কয়লা পোড়াতে হবে, কয়লার পরিবর্তে কাঁঠ পোড়ালে কঠোর শাস্তি!! এ সমস্ত ভন্ডামিযুক্ত আইন করে জনগনের ঘাম ঝরানো কোটি কোটি টাকা নষ্ট করার কোনো যুক্তি আছে কি?????
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×