somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মীয়, রাহুগ্রাস ও পিএসসি। সদস্যগণ কে কার আত্নীয় ( বিসিএস ফাইটারদের কাজে লাগতে পারে)

২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃত্তে বন্দি পিএসসি। বর্তমান কমিশনের ১৪ সদস্যের ১৩ জনই মন্ত্রী, উপদেষ্টা ও এমপিসহ সরকারি দলের প্রভাবশালীদের আত্মীয় কিংবা দলীয় অনুগত। সংবিধানের ১৩৭ থেকে ১৪১ অনুচ্ছেদ অনুযায়ী পিএসসি পরিচালিত হয়। রাষ্ট্রপতি সে অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন। কিন্তু সব সরকারের আমলেই অনানুষ্ঠানিক নির্দেশনা যে কোথা থেকে আসে তা কারো অজানা নয়। সুতরাং সম্মানিত সদস্যগণ নিয়োগের পর সে বৃত্তেই শৃঙ্খলিত হন।

সদস্যগণ কে কার আত্মীয় : পিএসসিতে পূর্ণ প্যানেলের ১৫ সদস্যের মধ্যে বর্তমানে ১৪ জন রয়েছেন। এসব সদস্যের মধ্যে ১৩ জনই আত্মীয় ও দলীয় অনুগত। সদস্যের জ্যেষ্ঠতার দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রাশিদা বেগম। তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বড় বোন। ২০০৯ সালের ২৩ মার্চ তিনি পিএসসিতে যোগদান করেন।

মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর চাচাতো ভাই। (আবুল হাসানাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। ) ২০০৯ সালের ৯ এপ্রিল সেরনিয়াবাত পিএসসিতে যোগদান করেন। এর আগে তিনি প্রশাসনের ভুতাপেক্ষ যুগ্ম-সচিব ছিলেন। ২০০১ সালে দুর্নীতি দমন ব্যুরো এর করা মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার আসামি ছিলেন মিস্টার সেরনিয়াবাত। বর্তমান সরকারের সময় ঐ মামলা থেকে তিনি অব্যহতি পান।

যুবলীগের বর্তমান কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরান কবির চৌধুরী ২০০৯ সালের ১৫ এপ্রিল পিএসসি তে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। টাকা নিয়ে চাকরি না দেয়ার অভিযোগে তার বাসভবনে সম্প্রতি হামলার খবরও প্রকাশিত হয়েছে।

পিএসসির আরেক সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী ২০০৯ সালের জুন মাসে পিএসসি তে যোগদেন। কথিত আছে, তিনি ১৯৯৬ সালে সচিবালয়ের সামনে জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন। ২০১০ সালে রাষ্ট্রপতির নিকট ‘কর্ম কমিশনে স্থবিরতা’ শীর্ষক চিঠি লিখে সে সময় তিনি আলোচনায় আসেন। ২০১০ সালের এপ্রিলে পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হোসাইনকে পদ থেকে সরিয়ে দিতে যে কলকাঠি নাড়ানো হয়েছিল তার নেতৃত্বে তিনি ছিলেন বলে মনে করা হয়।

বর্তমান প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা এইচ টি ইমামের আপন ভাগ্নে সাবেক আমলা সৈয়দ হাসিনুর রহমান পিএসসি তে যোগদেন ২০০৯ এর জুলাই এ। এর আগে তিনি অতিরিক্ত সচিব ছিলেন।

ইকরাম আহমেদ যোগদেন ২০০৯ সালের ২৯ জুলাই। তিনি আওয়ামী লীগ এমপি তারানা হালিমের বোনজামাই। এর আগে তিনি অতিরিক্ত সচিব ছিলেন।

অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের আপন ভাগ্নি। তিনিও ২০০৯ সালের ২৯ জুলাই যোগদান করেন।

মুহম্মদ লিয়াকত আলী খান ২০০৯ সালের ৩০ ডিসেম্বর পিএসসি তে যোগদান করেন। শোনা যায় তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ এবং পরে জনতার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আওয়ামী লীগের অনুগত এ সদস্য এর আগে কারা মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত মো. ওয়াজেদ আলী খান পিএসসি তে যোগদান করেন ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর। এর আগে তিনি অতিরিক্ত সচিব ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ মো. নুরুন নবী আওয়ামী লীগেরও একজন অনুগত হিসানে পরিচিতি।

অধ্যাপক সুরাইয়া বেগম পিএসসি চেয়ারম্যানের পক্ষের লোক বলে পরিচিতি আছে।

ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছের লোক বলে পরিচিত। এছাড়া তার সম্পকে অন্য কিছু জানা যায়ি।

এহসান শামীম পিএসসি চেয়ারম্যান ড. সা’দত হোসাইনের দূরসম্পর্কীয় আত্মীয় বলে পরিচিত।

এছাড়া কমিশনের সচিব চৌধুরী মো: বাবুল হাসান গোপালগঞ্জ কোটায় নিয়োগ পেয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

নতুন চেয়ারম্যান : পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন রয়েছে, সদ্যবিদায়ী মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজকে পিএসসি চেয়ারম্যান করা হতে পারে। পিএসসি’র সদস্য মোহাম্মদ সেরনিয়াবাত ওই পদে বসতে দৌড়ঝাঁপ শুরু করেছেন যদিও তিনি পিছিয়ে আছেন বলে মনে করা হয়। এই পদের জন্যা আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ঢাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক আখতারুজ্জামান, ঢাবি প্রোভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন।

সত্র: বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ সাইট
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×