দেশ কিসের দেশ? আমার দেশ? আপনার দেশ? নাকি এক জনের বাবার দেশ আর এক জনের স্বামীর দেশ?
এই প্রশ্নটাই আমার মাথায় গুরপাক খাচ্ছে বারবার বেশ কিছু দিন ধরে। জনগণের জন্য তারা নাকি তাদের জন্য জনগণ?
আমরা কি জানি, আমদের নাগরিক অধিকার কি? একটা দেশের নাগরিক হিসেবে আমাদের নুন্নতম নাগরিক সেবা কি পাওয়া উচিত?
যেখানে আমাদের দেশের দেশপ্রেমিক নামধারি রাজনৈতিক নেতারা গুনপোকার মত কুরেকুরে খাচ্ছে এই দেশটাকে।

শেখ মুজিব এর নাম দিয়ে আর কতদিন? আর কতদিন আমদের দেশবাসিকে বোকা বানিয়ে রাখবে? আমি দেশপ্রেমের কোন ছিটেফোটাও খুজে পাইনা মুজিব এর নামদিয়ে যারা এতদিন ধরে ক্ষমতা আঁকড়িয়ে আছে তাদের মধ্যে। অঘাধ দেশ প্রেম, শুধু মুখে মুখে!!!!
এত বড় বড় অর্থ কেলেঙ্কারি তার কোন বিচার আছেকি? নাই! কেন নাই? কক্ষন কি প্রশ্ন করেছেন নিজেকে? নাকি অন্ধেরমত অনুসরণ করে যাচ্ছেন, আপনার বাপ দাদারা যেই দল করত তাদের? কেন প্রায় সব বড় বড় রাজনৈতিক নেতাদের এত সম্পদ থাকে? তারা কি ভাবে এত অর্থকড়ির মালিক হয়? তাদের সন্তানেরা কেন এই দেশে থাকেনা ,পড়াশোনা করেনা। কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে? শিক্ষার মান না থাকলে সেই শিক্ষায় শিক্ষিত হওয়া আর মূর্খ থাকা প্রায় সমান।
হয়ত অনেকে বলবেন দেশে অনেক উন্নয়ন হচ্ছে!! কিন্তু জানেন কি ২ টাকার কাজে কেন ২০ টাকা খরচ হয়? এই টাকাটা আসে কোথা থেকে? বাকি টাকাটা যায় কোথায়? এত টাকা খরচ করে সন্তান কে শিক্ষিত করছেন, তার ভবিষ্যৎ কি? নাকি সব বিলিয়ে দিবেন, মুজিব আর জিয়ার বংশধরদের জন্য?
আমি প্রশ্ন করবনা, ক্ষমা চাইব! তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার জন্য কিন্তু, তারাকি কাজে প্রমান করতে পারবে? পারবে শেয়ার মার্কেটের ৯০ হাজার, হলমার্ক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এর রিজার্রব চুরি, বিডিআর হত্যা.................. সহ অসংখ্য বিচার বঞ্ছিত ইস্যুর সমাধান করতে?
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





