somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু আজ তোমার মন খারাপ

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মানুষ, নিশ্চিত আমার উপরে যে রাগ করে আছে সেটা আমি বুঝি

কারণ! এখন আর তাদের বার্থ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি, বাচ্চাদের জন্মদিন- কোনকিছুতেই উইশ করি না, এমনকি ফেইসবুকেও না।
আমি তাদের ফ্রেন্ডলিস্টে থেকেও তাদের বেশিরভাগ স্টেইটাস আপডেটে লাইক/কমেন্ট করি না। অথচ তাহাঁরা-আমি কত ঘনিষ্ঠ জীবন যাপন করেছি! তাহারা ভাবছে এখন আর তাদের আগের মত ভালোবাসি না, শ্রদ্ধা করি না, তাই না?

সত্যি বলতে কী- এখন তাদের বরং আগের চেয়েও অনেক বেশি ভালোবাসি, পছন্দ করি । আগে বিভিন্ন ওকেশনে , বিনা ওকেশনে তাদের বাসায় যেতাম, রাস্তা ঘাটে তাদের সাথে বক্র আড্ডা দিতাম,

রাস্তার হাটে ঘাটে হেইলা দুইলা যাওয়া মেয়েদের নিয়ে কতনা রস আর রসালো আলাপে তোদের সঙ্গ দিয়েছিলাম । আমার দৃষ্টিকে শাসন করতাম না তখন। খেয়ানত হয়ে যেত। এখন সামনাসামনি সহপাঠি কিংবা বন্ধু যারা তাদের চোখে চোখ রাখতে ভয় হয়, কখন বিবেক শূণ্যতা আর শয়তানের মিশ্রণ হয় । যেখানে জানু, তুই, তুমি বলে বেরাতাম তাদের আজ আপনি বলি বলে তাহারা মনে করে কতই না দূরে ঠেলে দিয়েছি ।

এমনকি ফেইসবুকে সেই মার্কা ছবি আপলোড দিলেও পোস্ট হাইড করে ফেলি, আন ফলো করি ।

আসলে এটা দূরত্ব না, এটা তোদের প্রতি আমার ভালবাসা, সম্মান এর দেয়াল যেখানে একটা আপন মায়ের গর্ভস্থ বোনের প্রতি একটা ভাইয়ের ভালবাসা থাকা উচিত, সেই ভালবাসাটা ও আমি তোদের ভালবেসে যাচ্ছি ।

মুসলিম হিসেবে যেসব দিবস পালন করা হারাম, সেগুলোর ব্যাপারে তোরা কিংবা কেউ কেউ এখনো সচেতন না। কিন্তু আমি জানি তুই, তোরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছিস। তবু কেমন করে তোকে আমি উইশ করি বল?

আমি তো তোদের খারাপ চাই না, লাইক, কমেন্ট করে উৎসাহ দিতে চাই না আর একটা হারাম কাজ করে নিজের ক্ষতি করিস ।
তুই, তোরা একটা কবিতা লিখলে, শহীদ মিনারে ফুল দিতে গেলে, অথবা দল বেঁধে কোথাও মজা করতে গেলে তোর অন্য বন্ধুরা কত এপ্রেশিয়েট করে!

আমি করি না। দূর থেকে শুধু দু'আ করি যেন আকাশের মালাইকারা (ফেরেশতা) একদিন তোকে এপ্রেশিয়েট করে,

তারা প্রশ্ন করে, "কে এই পবিত্র আত্মা?"

আত্মা কীভাবে পবিত্র হয় জানিস তো?

"বান্দা যদি তার পাপ দিয়ে আসমান-যমীন পরিপূর্ণ করে ফেলে, তারপর সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে তার রবের নিকট ক্ষমা প্রার্থনা করে, যদি পুনরায় সে অন্ধকারে ফিরে না যায়, যদি স্বেচ্ছাচারিতাগুলোকে বেঁধে ফেলে নিয়মের শাসনে, তাহলে মহান আল্লাহ্ সুবহানা তা'য়ালা ঐ বান্দার সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেন। তখন ঐ ব্যক্তি নবজাত শিশুর মত নিষ্পাপ হয়ে যায়।"

আমি তোকে, তোদের অনেক ভালবাসি, একটা ভালবাসার ফেরারী হয়ে আজও তোদের অপেক্ষায় বসে আছি, আমি তোর, তোদের সেই নব জন্মের প্রতীক্ষায় রইলাম বন্ধু.. সে দিন না হয় তোকে উইশ করব বুকে বুক মিলিয়ে ।

(ফেসবুকের কোণ এক ভাইয়ের লেখাকে একটু পরিমার্জিত করে এবং নিজের বাস্তবতার সাথে মিলিয়ে এই আর্টীকেল লেখা)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×