somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হালখাতা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা চাচ্ছি মহান ঋনদাতার কাছে, যিনি আমাকে জীবন দিয়েছেন সাথে তার অনুগ্রহ । দিয়েছেন দুনিয়াকে ফসলি জমি রুপে আর দিয়েছেন সেই জমিতে ফসল বুনিয়ে রাখার বীজ । লাখো শুকরিয়া জানিয়ে তাঁর নামে শুরু করিলাম ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।।

রাস্তা ঘাটে, হাটে বাজারে কিংবা কর্মক্ষেত্র বা আবাসস্থলে সবাই নতুন বছরকে নিয়ে মেতে আছে । অবশ্যই বাঙালি ভাষা ভাষী হওয়ার দরুন গ্রেগ্রিয়ান কিংবা চৈনিক বা হিজরি পঞ্জির মতো আমাদের ও একটি আলাদা বার্ষরিক পঞ্জি আছে । নতুন দিনকে নতুন ভাবে সাজানোর খায়েশ আমাদের ও আছে । যদিও এই জাতিগত পঞ্জি ধরে রাখতে গিয়ে সংস্কৃতির নামে বিজাতীয় কিছু মিশ্রণে তা তিতিয়ে ফেলি । তবে যে বিষয়টি নিয়ে নিছক বিতর্ক কম হয় কেবল তারই একটি এখানে নিয়ে আসলাম । আর তা হল "হালখাতা" ।

হালখাতা কিভাবে আসল, কেন আসল তা নিয়ে অনেক বিতর্ক থাকা অস্বাভাবিক কিছু নয় । এই মস্তিষ্ক ব্যায়ের যুগে আমরা কারনে অকারণে মেধা খরচে নিজ দায়িত্বে উঠে পড়ে লেগে থাকি । তাই ইতিহাস টানা ও এড়িয়ে গেলাম ।

কয়েকদিন ধরে আমার চাচাত ভাইকে দেখলাম তাহার ব্যবসায়িক হিসাবের খাতা উল্টিয়ে পালটিয়ে পরখ করছে । নিতান্ত গুপ্তধনের সন্ধান পাওয়া না অবধি এই কর্ম চলতে থাকে । বহুদিন চিঠি লেখা দেখি না; সেই না দেখা ভাগ্যটি তা দিয়ে মিটিয়ে ফেলা গেল ।

চিঠির শুরুটা যথারীতি যতটুকু নম্র কিংবা ভদ্র ভঙ্গিতে করা যায় তিনি তারই প্রচেষ্টা করলেন । তারপর নববর্ষের শুভেচ্ছা ও মঙ্গালাদি জানিয়ে ইতি টেনে নিলেন । এবং তা একটি আল্পনায় অলঙ্কিত খামে রাখলেন ।

এইটুকু পড়ে আমার সম্মানিত পাঠকেরা বুঝতে পেরেছেন বলে ধরে নিলাম । এখন আসুন উপলব্ধির জায়াগায় । কল্পনা করুন নিজেকে, নিজের নিজেকে । কি ? কি ভাবছেন- কি চিন্তা করবেন? তাহলে মনে করুন আপনার বিবেক মারা পড়েছে । তাকে জাগিয়ে তুলুন ।

সেই প্রাপ্ত বয়স থেকে আজ অবধি কয়টি সিজদাহ মিটিয়েছেন, কয়টি রুকু পাওনা পূরণ করেছেন । নিজের হালখাতাটা নিজে লিখে দেখুন কত পাওনা আছে, কত বকেয়া পড়ে আছে । একজন আপনার কাছ থেকে কত কিছু পাওনা আছেন, তবু আপনি কি আরাম আয়াশে দিন কাটাচ্ছেন । আপনার কি বিবেক নেই, আপনি কি মরে পড়েছেন । ইসলামিক লাগছে ব্যাপারটা তাই না ।

আচ্ছা তাহলে মানবতা প্রেমীদের কাছে আসি, আপনাকে প্রশ্ন করুনঃ কতটা অসুস্থের সেবা বাকি আছে, কতটা সাহায্য বাকি আছে, কত্তটা হক বকেয়া আছে । কি তাও ইসলামিক লাগছে । ভাই ইসলাম তো এগুলো ই । যেখানে যাবি সেখানে ই ইসলাম ।

হালখাতা দেওয়ার পরও বকেয়া থেকে যায় বছর পেরিয়ে নতুন বছর আসে কিন্তু পাওনা ? মাঝে মাঝে ধমক কিংবা সতর্ক করে দেয়া হয় । স্রষ্টার কাছ থেকে কত বছর চেয়ে নিয়েছেন ; তার পাওনা কে মিটাবে ?

হায়! আমার কি যে হল কি করিব ? কত বাহনা বানিয়ে নিয়েছেন হালখাতা এড়িয়ে গিয়েছেন কিন্তু আর কতকাল নিজেকে ফাঁকি দিবেন । আসুন নিজের হালখাতা খুলে দেখি ; যে কালকের ভোর পেরিয়ে সূর্যটির আলোর ছোয়া নেয়ার মত পাওনা মিটিয়েছি কিনা ; সব কিছুর স্রষ্টা অনুগ্রহ গ্রহণ করার মত বকেয়া মিটিয়েছি কিনা । তারপর মিষ্টি খান; পান্তা খান কিন্তু আদৌ কী আমার গিলার সাধ্য কিংবা কর্ম আছে নাকি ।

নিজের হালখাতা নিজে খুলে দেখুন কতটি গুপ্তধন আছে আপনার স্রষ্টার অনুগ্রহ পাবার। দেখুন স্রষ্টা কত বিনয়ী ; কতকাল আপনার কাছে বিনয়ী হয়ে আছে । আপনি কিছু দিন ; আল্লাহ্‌ আপনার জন্য দ্বার উম্মুক্ত করার অপেক্ষায় আছে । আপনি নিজের কাছে নিজেকে দেওলিয়া করে নিচ্ছেন । স্রষ্টা আপনাকে যা দিয়েছে তা ক্রমাগত গিলে যাচ্ছেন; সাম্নের জন্য কি রেখে যাচ্ছি । আল্লাহর দেয়া একটা নিয়ামত গ্রহণ করে নিজের জন্য আর একটা নিয়ামত সঞ্চয় করুন ।

নয়তু দেওলিয়া হয়ে নিজের হালখাতাতে সব বাকি রেখে কোন একদিন চলে যাবেন । সেই বকেয়া পরিশোধ করার চান্স পাবেন না ।

শুভ নববর্ষ ; (আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ) । হালখাতা লিখুন এবং বকেয়া পরিশোধ করুন আজ থেকে; তাহলে এক দুইটা পাওনা মাফও পেতে পারেন , কিংবা সবই ক্ষমা পেতে পারেন । কিন্তু বকেয়া পরিশোধের চেষ্টা করাটা পূর্ব শর্ত ।

৩০ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ ।।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×