somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজা এবং একটি বিবেক

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুনিনি কিন্তু হঠাৎ ফেসবুকের নিউজফিডে চোখ আঁটকে গেল "দেখতে দেখতে পেরিয়ে গেল রানা প্লাজা ট্রাজেডির তিনটি বছর"। কথাটা দেখতে অনেক তেতো সত্য । কিত্নু এই তেতোর মাঝে যে ভয়ংকর সত্য লুকায়িত তা বিবেক না থাকলে চোখে পরবে না । সত্যি কি আমরা এই ট্রাজেডী দেখতে দেখতে পার করেছি নাকি বেদী নির্মাণ আর ত্রাণ লুটের মহড়ার নিউজ পড়ে ভুলে বসেছি । নাকি বিবেক কে "use me" চিহ্নিত ডাস্ট বাক্সে ফেলে নাকে তেল দিয়ে আর একটি ট্রাজেডীর পহর গুনেছি ।

সাভার ট্রাজেডী কি দিয়ে গেল আমাদের ?

শুধু কি লোক দেখানো শোকের মাতম, আহাজারি । নাকি এই মরা লাশ নিয়ে মিছিল খেলা, রং খেলা । নাকি লুটেরাদের লুটের ফন্দি খুলে বেড়ানোর ধান্দা ।

আমরা ট্রাজেডীর সময় কি তার পরবর্তী কয়েকটা সময় বিল্ডিং কোড নিয়ে লম্ফ জম্ফ করি, কতক লোক কর্মকর্তা আর তাদের গুষ্টিশুদ্ধ গালি, উপগালি দ্বারা উদ্ধারের চেষ্টা করি । আর আমার মত নব্য কমজ্ঞানী নামধারী মুসলিম ব্লগাররা মৃত্যু নিয়ে আয়াত এবং হাদীসের বন্যায় নিউজফিড প্লাবিত করি ।

কিন্তু মৃত্যু কি শুধু কয়েকটা বিবেকেহীন কর্ম দ্বারা নিজেকে মাতিয়ে রাখা পর্যন্তই নাড়া দেয়ার বিষয় ?

মৃত্যুকে স্মরণ করা মানে কি পতাকার অর্ধ নমণ, নাকি চোখ বন্ধ করে এক মিনিট নিরবতা পালন নাকি কালো ব্যাজে একটা দিন মনে করা । আসলে ই কি মৃত্যু এতো নিছক বিষয়, এতো ভুলে যাবার বিষয় ।

বিজ্ঞান বলে প্রত্যকটা জিনিসেরই cause and effect আছে । প্রত্যেকটা ট্রাজেডীর impact হল কালো ব্যাজ, এক মিনিট নিরবতা কিংবা বেদী নির্মানে পতাকা অর্ধ নমন নহে । impact হল, বিবেক নাড়া দেয়া । মৃত্যু সম্পর্কে নিজেকে বেশি বেশি করে মনে করা ।

মৃত্যু কখন আসবে, কোথায় আসবে তা আপানার জানা নেই । কিন্তু মৃত্যু নির্দিষ্ট সময় এই রানা প্লাজা কিংবা আপনার বিছানায় এসে আপনাকে গ্রাস করে নিবে ।

অকাল মৃত্যু দিয়ে আমরা কি নিজের বিবেককে ঘুমিয়ে রাখতে চাই ?

মৃত্যু আসবে এবং তাতে বিশ্বাস রাখা যেমন মুমিন মুসলমানের বিত্তির অংশ ; তার সাথে নিজেকে মৃত্যুর জন্য তৈরি রাখা ও মুসলমানের কর্তব্য ।

যখন আল্লাহ্‌ আমাদের উদাহরণসহ শিক্ষা দেন তখন আমরা আফসোস করি, জিহবা দিয়ে তু তু শব্দ করি । আসুন আর একটি ট্রজেডীর পুর্বে নিজের বিবেক সুস্থ করি, নিজেকে ভাবাই মৃত্যু কি ; কেন ।

সর্বশেষে এই আয়াতটি উল্লেখ করলাম;

"বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে।" (সূরা সিজদাহ ৩২: ১১)

মোঃ তাজুল ইসলাম
১৬ রজব ১৪৩৭ হিজরী
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×