somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচুর্য

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমস্যাঃ

ক্যারিয়ার এবং ডিসিশন এর মাঝামাঝি অবস্থানে আছি । যেহেতু প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টায় আছি তাই এই দুটো বিষয় নিয়ে মাঝে মাঝে চিন্তা করতে হয় । মাঝে মাঝে বন্ধু মহলে ডিসিশন শোনালে- আমার অজান্তে নাক ছিটকানোর ভাব হয়ে যায় । এতো টাকা খরচ করে প্রাইভেট এ পড়ার কি দরকার ছিল; জাতীয়তে পড়লেই হত । সে অন্য কথা মূল কথায় আসি ।

প্রাচুর্যের মোহাচ্ছন্নতা মাঝে মাঝে এই সন্ধিকালে অনেক জন কে ভুল পথে হাঁটতে হাঁটতে কবরে যেতে দেখেছি । এই সময়ে এসে একটা চিন্তা আসে মানুষ আমার পদবি নিয়ে গর্ব করে বলাবলি করবে । সমাজে আমার সম্মান হবে । সমাজের লিডিং পজিশনে আমাকে একটু অন্যভাবে দেখা হবে । বন্ধুমহলে অন্যদের তুলনায় আমার ভাল পদ থাকবে । আমার বেতন-ভাতাদি শোনে হা করে থাকবে । আমাকে আইডল হিসেবে দেখবে । আরও নানা দিক নিয়ে সকলের মুখে মুখে থাকব ।

উদাহরণঃ

এমন অনেক মানুষকে দেখেছি যাদের একটি গাড়ি দরকার তাদের দশটি গাড়ী । কিছু কিছু মানুষ টাকা টাকা করেই যাচ্ছে; শুধু সংখ্যা বৃদ্ধি করাটা তার মানসিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে । পাশের বাসার ভাইটির কেন তার চেয়ে একটি ইট কম; তাই তিনি উনার সাথে একধরনের প্রতিযোগিতায় নেমে পড়েছেন । যখন দুটো ইট বেশি করতে পেরেছেন; এলাকার মানুষ তাকে নিয়ে বলাবলি করতেছে
আরে উনারতো কি সুন্দর ইট আর পাশের বাড়ির চেয়ে কত বড় । আমার যদি হত; আমি তার মত হতে চাই।
এই কথা শোনে তিনি আত্ম অহামিকায় ডুবাডুবি খাচ্ছেন । এভাবেই তিনি কবর উপস্থিত হলেন । তারপরও মানুষ তাহার গরব করে যাচ্ছে । আহ জীবন কি সুন্দর ! শুধু টাকা- প্রতিযোগিতা-গর্ব ।

হাদিস থেকেঃ

ইবনু আবি হাতিম বলেন; বনু হারিসা এবং বনু হারিস নামক দুই আনসারির দু'টি গোত্র ছিল । যারা পরস্পরপ গৌরব এবং প্রাচুর্যের প্রতিযোগিতা করত । একদল বলত দেখ, আমাদের গোত্রের অমুক ব্যক্তি এতো বড় বীর, অমুক এতো শক্তিশালী কীংবা অমুক এতো বিত্তবান ইত্যাদি । অপর গোত্রও তাদের জবাবে অনুরূপ কথা বলত, এমনকি এভাবে জীবিতদের নিয়ে বড়াই করা শেষ হলে কবরে গিয়েও মৃতদেহ নিয়েও একইভাবে বড়াই করে বেড়াত । [তাহকীক তাফসীর ইবনু কাসির (আম্মা পারা)-২৫৬ পৃষ্ঠা]

পরিণামঃ

যারা প্রাচুর্যের মোহাচ্ছন্নতায় থাকে তারা তিনটী কারণে ।

প্রথমত; দরকার এর চেয়ে কেবল পরিণামের দিকে নজর দেয়া । যেমন- একটি গাড়ি থেক ২,৩,৪...
দ্বিতীয়ত; প্রতিযোগিতা । পাশের বাড়িতে আমার চেয়ে কি আছে তা নিয়ে.
তৃতীয়ত; গর্ব । উপরের ফলাফল তা এনে দিচ্ছে ।

যখন কেহ দুনিয়ার নিয়ামতরাজি এবং তার চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকে তখন আখিরাত এর প্রতি তার আসক্ততা কমে যায় । তাছাড়া উপরের তিনটি কারণ ইসলামে হারাম । আর যে হারামকে প্রশ্রয় দেয়; সে আখিরাতকে দূরে ঠেলে দেয় । প্রাচুর্যের মোহাচ্ছন্নতা আমাদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয় ।

সাবধানতাঃ

জীবিকার জন্য উপার্জন করা ফরয । কিন্তু জীবিকা কেন? আপনার এক টাকা দরকার তার জন্য; দুটাকার জন্য নয় ।

কোরআন থেকেঃ

সূরা "তাকাসুর" । এই বিষয়ে নাজিল হয়েছে । শাস্তির ভয়াবহতা বুঝাতে আমার কাছে দুটো শব্দগুচ্ছ আকর্ষন করেছে । "ইলমাল-ইয়াকিন" এবং "আইনাল ইয়াকিন" । প্রথমটি "জ্ঞান থাকলে" দ্বিতীয়টি "চাক্ষুষ প্রত্যয়ে" । আমাদের জ্ঞান থাকলে আমরা এই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রাখতাম তারপরও যারা প্রতিযোগিতা করে তাদেরকে চাক্ষুস প্রত্যয়ে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে ।

কি সে ভয়ঃ

জাহান্নামবাসীরা যা প্রত্যক্ষ করবে তা হচ্ছে আগ্নি, এটা যখন নিঃশ্বাসের সাথে বাতাস বের করবে তখন প্রত্যেক নৈকট্য অর্জনকারী ফেরেশতা এবং প্রেরিত রাসূল তাঁর হাঁটুর উপরে পড়ে যাবে, ভয়ে, তীব্রতায়, বিভীষিকাময় পরিস্থিতি দেখে । [তাহকীক তাফসীর ইবনু কাসির (আম্মা পারা)-২৫৭ পৃঃ]

কি করবঃ

ইমাম আহমেদ বলেন; রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- আল্লাহভীরুদের জন্য ধন সম্পদ দূষনীয় নয় । সুস্থতা ধনাঢ্যতা হতে শ্রেষ্ঠ; আর মনের আনন্দও আল্লাহ্‌র নিয়ামতের অন্তর্ভুক্ত । [তাহকীক তাফসীর ইবনু কাসির (আম্মা পারা)-২৬০ পৃঃ]

অর্থাৎ কোন কিছু বেশি থাকাকেই যে খারাপ কিছু মনে করতে হবে তা না । এখানে জিনিসের সংখ্যা মুখ্য নয়; কিন্তু তা যদি লোক দেখানো কিংবা গর্বের কারণ হয়, তখন "তাকাসুর- প্রাচুর্যের প্রতিযোগিতা" আপনাকে তাতেই ব্যস্ত রাখবে । তাই সুখ সম্পদ এর নিয়াতসমুহ কি সঠিক ভাবে পালন হচ্ছে তা খেয়াল রাখতে হবে । কারণ আল্লাহ্‌ তাআলা বলেছেন-

"অতঃপর; তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তোমাদের সুখ সম্পদ (নিয়াতসমুহ-"আনিন না'ঈম) সম্পর্কে"। {সূরা তাকাসুর- ১০২ঃ৮ সালাত-app }

মন্তব্যঃ

কোন এক স্কলার বলেছিল; যে কাজ তোমাকে পাপের স্বপ্ন দেখায়; সে কাজে না যাওয়াটা উত্তম । তাই যে কাজ আপনাকে প্রাচুর্যের মোহাচ্ছনতায় ভুগানোর স্বপ্ন দেখায় তা বেছে না নেওয়া উত্তম । যে কাজ আখিরাত বিমুখিতার সম্ভাবনা রাখে সে কাজে পা বাড়ানো যৌক্তিক না । অনুকরন এবং অনুসরণীয় একমাত্র রসূল (সাঃ) ।

তথ্যসুত্রঃ
১) সহজ কুরআন- আসিফ সিবগাত ভূঞা
২) তাহকীক তাফসীর ইবনু কাসীর (আম্মা পারা)- তাওহীদ প্রকাশনী
৩) সালাত অ্যাপ
৪) তাফসীর আহসানুল বায়ান
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×