somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু আজাইরা প্যাচাল...

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখালেখির অভ্যাস আমার নাই মোটেও। তারপরও চিন্তা করলাম একটা টেস্টরান চালাইয়া দেখি। পাবলিকে বড়জোর একবস্তা মাইনাস খিলাবে। মাইনাস পাইলেও ক্ষতি কি? কিছু একটা তো পাইলাম।
আজাইরা কথা বাদ দিয়া কাজের কথায় আসি। কিন্তু কাজের তো কোন কথা নাই। তাই আজাইরা কথাতেই ব্যাক করি।

আচ্ছা একটু চিন্তা কইরা দেখেন সকাল বেলা ঘুম থেইকা উইঠাই...(ধরি আপনি সকালবেলাতেই ঘুম থেকে উঠেন) দেখলেন ট্যাপে পানি নাই। কিন্তু আপনার আবার সেই বেগ ধরছে। কি করবেন। সহজ বুদ্ধি। বাড়িওয়ালার বাসায় নক কইরা বলেন একটু বাথরুম ইউজ করা যাবে? ঠিক এই কাজটাই দুইদিন ধরে সফলভাবে করার পরদিনই সকাল থেকে ট্যাপ যেন অবারিত জলধারা।
আগেই বলছি এখানে কামের কোন কথা নাই। সো যারা আজাইরা প্যাচাল পড়তে ইচ্ছুক তারাই থাকেন। বাকিরা একটু কষ্ট কইরা একটা মাইনাচ দিয়া ফুটেন। ফাও মাইনাচ পাইলে ছাড়ুম ক্যা?

এইবার মনে করেন বাড়িওয়ালার সেই সুন্দরী(!!!) মাইয়া আপনার উপর ক্র্যাশ খাইয়া চুরমার। প্রতিদিন নিজহাতের রান্না দুই/এক পদের অখাদ্য নিয়া আপনার দরজায় কড়া নাড়ে। বাচতে চান? উপায় নাই ব্রো। ঐ বাসায় থাকতে চাইলে সহ্য কইরা যান। এই নিয়া একটা কাহীনি আছে।
আমার এক বড়ভাই রাশেদ এমনি এক মেয়ের কবলে পড়ছিল। বাড়িওয়ালার মেয়েরে চটাইতেও পারে না তাড়াইতেও পারে না। শেষমেষ বাড়িওয়ালার কাছেই গেল সমাধান চাইতে(ভাবছিল মেয়ের নামে কমপিলিন দিলে বাপে হয়ত একটু ট্যাকেল দিব)। কিন্তু বিধিবাম। এই ঘটনার পর নজরুল সাহেব "দি বাড়িওয়ালা" রাশেদ ভাইয়ের সততায় মুগ্ধ হয়ে মেয়েকে ফুল গ্রিন সিগনাল দিয়া দিলেন। ফলাফল রাশেদ ভাইয়ের বাসায় গেলে এখন আর ভাগ্যে মুড়ি-চানাচুর জোটে না।
একটু বেশিই মনে হয় বকবক কইরা ফালাইলাম। কি আর করা।
শেষবেশ মনে করেন অনেক সাধ কইরা একটা দেশি মুরগী কিনলেন। পরে রান্না করবেন মনে কইরা পাশের বাসার আন্টির ফ্রিজে রাইখা আসলেন। পরের দিন মুরগী খুজতে গিয়া দেখলেন আঙ্কেল খুব আরাম কইরা সেই মুরগী দিয়া ভাত খাইতাছে। কি করবেন? আপনে কি করবেন জানি না তবে আমাদের সাব্বির ভাই কিন্তু সরাসরি রান্নাঘরে গিয়া পুরা ডেকচিই নিজের রুমে আইসা পড়ছিল।

বিদ্রঃ ঘটনাগুলি আমার বন্ধুমহলের হাস্যরসের খোরাক। বিভিন্ন সময়ে বিভিন্নজনের বাস্তব অভিজ্ঞতা এগুলি।
চারিদিকে এতএত ঘটনা প্রতিদিন দেখি যা লেখা শুরু করলে কাগজ শেষ হবার কোন সম্ভবনা নেই। তাই আজকে আপাতত এখানেই শেষ করি। এই আজাইরা লেখাটা এতদূর পড়ার জন্য ধন্যবাদ(যদি প্রথমেই শেষ লাইনটা পইড়া থাকেন তাইলে ধন্যবাদ হইব না)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×