somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এডুইনা মাউন্টব্যাটেন; ভারতবর্ষের রাজনীতিবিদদের বুকে কাঁপন ধরিয়েছিল যে নারী!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান সরকারের সাবেক লাস্যময়ী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের ব্যাপারে আমি বড়ই আশাবাদী ছিলাম। কিন্তু এই বেচারি পারেন নি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লুইস মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেনকে টেক্কা দিতে! পুরুষের মনকে মোহাবিষ্ট করার আশ্চর্য এক ক্ষমতা ছিলো চল্লিশে পা দেয়া এই ভদ্র মহিলার।
এগুলো মোটেও আমার কথা নয়। লুইস মাউন্টব্যাটেনকে নায়কোচিত মর্যাদা দিয়ে লিখিত উপন্যাসের লক্ষণাক্রান্ত ইতিহাসের বই 'ফ্রিডম অ্যাট মিডনাইট' বইতে পড়েছি, এডুইনাকে দেখলে স্বল্পবসন গান্ধীর কেমন যেন শীত শীত লাগতো। দিল্লীর বর্তমান রাষ্ট্রপতি ভবনের স্টাডিতে মাউন্টব্যাটেনের সাথে বৈঠকের সময় একবার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের হাওয়ায় শীতে গান্ধী কাঁপছিলেন। সেসময় মিসেস মাউন্টব্যাটেন এসে কম্বল জড়িয়ে দেন গান্ধীর গায়ে। না জানি, সে মুহূর্তে গান্ধীর মনে মৃত স্ত্রী কস্তুরবার উষ্ণ সান্নিধ্যের কথা মনে পড়ছিলো কী না! গান্ধীর সাথে মাউন্টবাটেন দম্পতির একটি ছবি দেখেছি। এডুইনার পাশে শিশুর মতো সরল হাস্যরত গান্ধীর তখনকার মনোভাবকে আমার মেকী বলে মনে হয়নি।
জিন্নাহর মতো ক্ষুরধার ব্যক্তিত্বের শুদ্ধচারী মানুষ এডুইনার সামনে এলে হাসতেন, কোটের পকেটে দুই হাত ভরে মুখে দুর্লভ হাসি নিয়ে নিখাঁদ সাহেবী কেতায় কথা বলতেন বেগম মাউন্টবাটেনের সাথে। তবে জিন্নাহর সাথে এডুইনার কোন রসায়ন দানা বাঁধেনি জিন্নাহর কঠোর ব্যক্তিত্বসম্পন্ন ও কাটখোট্টা স্বভাবের জন্য। তিনি এডুইনাকে সম্মান দেখালেও তার সামনে নিজেকে বিগলিত হওয়া থেকে সংবরণ করেছিলেন।
অনেকে বলেন, স্ত্রীকে ভারতীয় রাজনীতিবিদ, বিশেষত কংগ্রেস নেতাদের প্রতি নিয়োজিত করা মাউন্টব্যাটেনেরই একটি কূটচাল ছিলো। খোদ গান্ধী ছাড়াও তখনকার কংগ্রেস হাই কমান্ডের বেশিরভাগ নেতাই ছিলেন বিপত্নীক। এর ফলে তাদের প্রতি এডুইনা মাউন্টব্যাটেনের আন্তরিকতা পূর্ণ উষ্ণ আচরণ ভারতে ব্রিটিশ রাজের শেষ দিনগুলোতে ব্রিটিশ সাম্রাজ্যকে পারস্পরিক দরকষাকষিতে নিগুঢ় সুবিধা প্রদান করে।
আর 'নেহরু-এডুইনা' সম্পর্ক তো কিংবদন্তীতে পরিণত হয়েছে! এটা আজো পাপারাজ্জি টাইপের রাজনৈতিক ঐতিহাসিকদের গবেষণার বিষয় হয়ে রয়েছে। কেউ বলেন, জওহরলাল স্রেফ মিসেস মাউন্টব্যাটেনের প্রেমে মজে লাট্টু হয়ে পড়েছিলেন, কেউ বলেন নেহরুর সাথে এডুইনার সম্পর্ক ছিলো নেহায়েত সোল মেট বা আত্মার সখার সম্পর্ক। আমি একটা ছবি দেখছি, যাতে নেহরু আর এডুইনা হাসছিলেন। নেহরুর হাসিটা ছিলো একটু দৃষ্টিকটু ধরণের তীব্র। দন্ত বিকশিত হাসিতে প্রায় ঝুঁকে পড়েছিলেন। অন্যদিকে এই দুই জনের পাশে হংস মধ্য বক যথা স্বরূপ দাঁড়িয়ে ছিলেন স্বয়ং মাউন্টব্যাটেন। তিনি তেমন একটা হাসছিলেন না।
১৯৬০ সালে এডুইনার মৃত্যুতে গভীর শোকাকুল হয়েছিলেন নেহরু। মিসেস মাউন্টব্যাটেনের সম্মানে তার শেষকৃত্যে ভারতীয় নৌবাহিনীর একটি রণতরী পাঠিয়েছিলেন তিনি।
এই ছবিটি ১৯৪৮ সালের গরমকালের। মাউন্টব্যাটেন দম্পতিকে বিদায় জানাতে গিয়ে আবেগে আকুল হয়ে মিসেস মাউন্টবাটেনকে জড়িয়ে ধরেছেন ভারতের নতুন গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ছবিটা দেখে আমি বুঝলাম, এডুইনা মাউন্টবাটেন তৎকালীন উপমহাদেশের বেশিরভাগ বৃদ্ধ রাজনীতিবিদের বুকে কতোটা কাঁপন ধরাতে সক্ষম হয়েছিলেন..!

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×