somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শের-ই-বাংলা এ কে ফজলুল হক; অজানা কিছু কথা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কে ফজলুল হককে কেন শের-ই-বাংলা বলা হয়, সেটা নিয়ে তেমন মাথা ঘামাইনি। আমি মনে করতাম, ফজলুল হকের অনবদ্য রাজনৈতিক জীবনই তাঁকে বঙ্গ শার্দূলে তবদিল করেছে। আমি জানতাম, ১৯৪০ এর দশকের শুরুতে তিনি যখন মুসলিম লীগের নেতা ছিলেন, তখন মুসলিম লীগ সমর্থক পত্রিকাগুলো তাঁর শের-ই-বাংলা উপাধীকে অধিকতর জনপ্রিয় করে তোলে। যদিও আবহমান বাংলায় তাঁর প্রতি আরোপিত সবচেয়ে মর্যাদাবান সম্বোধন ছিলো 'হক সাহেব'।

তবে ফজলুল হকের বঙ্গ শার্দূল হবার পেছনে যে তাঁর কিছু অনবদ্য শারীরিক সক্ষমতাও অনুঘটক হতে পারে, তা সিরিয়াসলি ভাবিনি। তবে এখন মনে হয় শের-ই-বাংলা নামক অবিস্মরণীয় এই উপাধীর পেছনে মহাকাব্যিক রাজনৈতিক জীবনের চেয়েও বেশি অনুঘটক হয়েছিলো, তাঁর অনবদ্য দৈহিক শক্তি ও তুখোড় মগজ। রাজনীতিতে এটা বিরল।

ফজলুল হকের জীবনী পাঠে জানা যায়, কৈশোরে ছয় ফুটের বেশি উচ্চতা ও শারীরিক শক্তির দিক থেকে ফজলুল হক মশহুর হয়ে পড়েন। এর সাথে ছিলো বজ্রের মতো ভারী কণ্ঠস্বর। লং জাম্প, দৌঁড়, সাঁতার, লাঠিবাজী, পাঞ্জা, বৃক্ষারোহণ, কাবাডির মতো পুরুষালী খেলাধুলায় তাঁর আগে কেউ ছিলোনা। কাবাডির সময় পাঁচজন মিলেও তাঁকে ধরে রাখতে পারতো না। নারকেল গাছে উঠে তিনি অনায়াসে পাঁচ জোড়া নারকেল নিয়ে নামতে পারতেন। তিনি শখের বশে ঘুসি হাঁকিয়ে ঝুনা নারকেল ছিলতেন, আস্ত সুপারি দাঁতে চিবিয়ে ভাঙ্গতে পারতেন। একবার এক আফগানের সাথে পাঞ্জা লড়তে গিয়ে তার আঙ্গুল মচকে দিয়েছিলেন হক সাহেব।

ফজলুল হকের খাওয়াতেও ছিলো কিংবদন্তী। তিনি নিজেই নাকি স্বীকার করেছেন, হাটের সবচেয়ে বড় কাঁঠালটি তিনি একা সাবাড় করতে পারতেন। এক সঙ্গে ২০ ডাবের পানি, ৪ জগ খেজুরের রস খাওয়ার রেকর্ড ছিলো তাঁর। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রীত্ব করার সময় ১৯৪৩ সালে একবার তাঁর একাদিক্রমে ৪৫ ফজলি আম সাবাড়ের কথা অনেক শুনেছি। জীবনসায়ান্হে যখন তাঁকে তরল খাবার খেতে হতো, তখন নাকি তিনি আক্ষেপ করে বলতেন, "হাতীর লাগে কলার বাগান। শুধু পানি খেলে কি সে বাঁচে!"

মেধা শক্তির দিক থেকেও হক সাহেবকে ঘিরে কিংবদন্তীর ছড়াছড়ি। শুনেছি, কোন পড়া তিনি একবারের বেশি পড়তেন না। দাবা খেলায় তিনি কোনদিন হারেননি। মাতৃভাষা ছাড়াও ইংরেজি ও ফার্সীতে তিনি নাকি পণ্ডিত ছিলেন। এতোটাই পণ্ডিত যে, আদালতে ইংরেজিতে সওয়াল জওয়াব করার সময় ইংরেজ জজেরা প্রায়ই তাঁকে থামিয়ে তাঁর বলা কঠিন কোন শব্দের মানে বুঝতে চাইতেন! অবিশ্বাস্যই বটে...!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×