তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা ছাড়া মাঝি হবো! সেই নদীতে!
তোমার মায়ার রূপের স্রোতে
ভাসতে থাকা সকাল বিকেল সাঁতরে যাব।
দূরের আকাশ কুয়াশাকে ঘর বানিয়ে
ভেসে গিয়ে দূর দিগন্তে! থাকতে দেবে।
তুমি আমার ভাঙা ঘরে প্রদীপ হবে?
বিদ্যুৎ বিহীন সন্ধ্যার মতো
তেলাপোকার আশংকাতে হাতটা ধরার
সাহস হবো।
তুমি আমার সেই সমস্ত ভাঙাচোরা
দিনের কাছে অভিমানের নৌকা হবে?
তুমি আমার ফেলে আসা উঠোন হবে?
স্মৃতির শৈশব।
তুমি আমার না-বলা সেই চিঠি হবে?
আত্মবিশ্বাস দখল করা রাজ্য মহল।
তোমার জানলায় পৌঁছে দেবে
অক্ষরবিহীন ভালোবাসা।
এইসব কিছু হও না হও তবে তুমি আমার হবে?
হাতটা ধরে সারাজীবন পাশে থাকার
হাতটা একটু ধরতে পারি?
মোঃ মুসা গাঙচিল
শশীভূষণ চরফ্যাশন ভোলা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


