...
তোর বাগিচায়, ঝরে-পড়া-যত ফুলগুলো সব,
তোর আনমনে, করে-ফেলা-যত ভুলগুলো সব,
তোর গাল বেয়ে, নেমে-আসা-ঐ চুলগুলো সব,
প্রেম সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।।
আমার ঠোঁটে, লেগে-থাকা-যত নিকোটিন সব,
তোর লিপস্টিকে, দাগ-লেগে-যাওয়া শার্টগুলো সব,
আমার বুকে, জমে-থাকা-যত কান্নাগুলো সব,
অভিমান সব তোকে ঘিরে আজ, হোক কলরব।।
তোর সানগ্লাসে, রোদমাখা-যত দুপুরগুলো সব,
তোর হাত ধরে, উষ্ণতামাখা বিকেলগুলো সব,
ভোর-মাঝরাতে, নির্ঘুম-চোখে স্বপ্নগুলো সব,
আমি সবটুকু তোকে ঘিরে আজ, হোক কলরব।।
তোর সবটুকু আমি হব আর, আমার বাকীটা তুই-হবি-সব,
আমি সবটুকু তোকে ঘিরে আজ, হোক, হোক, হোক কলরব।।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



