আমি ও আমার বিধাতা,
মোদের মাঝে মাঝে হয় কথা ৷
প্রশ্ন করি, "কেনোগো প্রভু ধরণীতে এত ব্যথা?"
নীরব থাকেন। মুচকি হাসেন, দুইপাশে নেড়ে মাথা ৷
আবার শুধাই, "কেন প্রিয়তম, লোকে করে তোমা ভয়?"
পাশে, কোথা যেন হাহাকার শুনি, প্রভু মোর চুপ রয় ৷
মূর্খ আমি হাজার প্রশ্ন ঘুরে ঘুরে আসে মনে,
নীরবে বিধাতা অপলক চোখে চুপচাপ যান শুনে ।
খানিক পরে চকিত হলাম দূরে কোথা গোল শুনে-
মানুষে মারিছে মানুষ হাজার, টুপি-ধুতি গুনে গুনে ৷
মরিছে মানুষ মানুষের হাতে 'বিধাতা' রাখার তরে,
আকাশ বাতাস ভরিয়া উঠিছে মানুষের হাহাকারে ৷
সকাতর চোখে বিধাতা বলেন, "আহারে মূর্খ বান্দা!
চেয়ে দেখ হেথা, যত আছি আমি তার চেয়ে বেশি ধান্ধা ৷"
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



