ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁকে ফোন করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন পান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে (বাংলাদেশে মঙ্গলবার মধ্যরাত) ইউনূসকে ফোন করেন হিলারি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র বিচলিত। হিলারি ফোনে ইউনূসকে এই বলে আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্র তাঁর পাশে আছে।
গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের সম্মানজনক প্রস্থানে শর্ত সাপেক্ষে রাজি ছিল সরকার। সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল না করলে সরকার তাঁকে ক্ষুদ্রঋণ দানকারী এই সংস্থাটি থেকে সম্মানজনকভাবে বিদায় দিতে নীতিগতভাবে রাজি ছিল। কিন্তু আপিল করায় সরকার আইনের পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, গ্রামীণ ব্যাংক ও ইউনূসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এ কমিটির সদস্যরা হচ্ছেন—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান ও গওহর রিজভী এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে ওই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে বিষয়টি আলোচনা করে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিদেশে ইতিবাচক কারণে বাংলাদেশ আলোচনায় আসতে পারত। কিন্তু একটি ত্রুটির কারণে অন্যভাবে বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার বিষয়টিকে কূটনীতিকেরা ‘রাজনৈতিক আক্রোশ’ হিসেবে দেখছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, ওয়াশিংটনে গতকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে মূলত মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি সেখানে বলেন, আজ (বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর) হিলারি ক্লিনটনের সঙ্গে আলোচনায় বসতে মুহাম্মদ ইউনূসের পররাষ্ট্র দপ্তরে আসার কথা ছিল। কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে আদালতে রিট করায় তিনি সফর বাতিল করেছেন।
ক্রাউলি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসের অবস্থানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের কাছে যে চিঠি পাঠিয়েছে, তাতে আমরা গভীরভাবে বিচলিত। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের ব্যাখ্যার অপেক্ষায় আছি। আমাদের প্রত্যাশা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে, যা গ্রামীণ ব্যাংকের স্বায়ত্তশাসন ও কার্যকারিতা নিশ্চিত করবে।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভিন্নমত: ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। আর বাংলাদেশ সরকারের আইনানুগ পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়াটা যৌক্তিক হবে না। গত ৪ মার্চ নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। কিন্তু ওয়াশিংটনের ভাষ্য, যেভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে তারা গভীরভাবে বিচলিত। বিষয়টির একটি সম্মানজনক সমাধান চায় যুক্তরাষ্ট্র।
জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা এ প্রতিবেদককে জানান, রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গত ৩ মার্চ সাংবাদিকদের কাছে তাঁর সরকারের এ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এর আগে গত মাসে ঢাকা সফরের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান উপসহকারী সচিব জেফরি আর পায়াট বিভিন্ন পর্যায়ের আলোচনায় একই বক্তব্য তুলে ধরেছেন। এ ছাড়া মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর গত কয়েক দিনে সরকারের কাছে একাধিক উচ্চপর্যায়ের আলোচনাতেও মার্কিন কর্মকর্তারা তাঁদের ওই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে জানা যায়।
দুই দেশের সম্পর্কে ইতিমধ্যে পড়া প্রভাব হিসেবে কূটনৈতিক সূত্রগুলো দুটি ঘটনাকে চিহ্নিত করেছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে তিন দিনের ভারত সফরের সময় হিলারি ক্লিনটনের স্বল্পতম সময়ের জন্য ঢাকায় আসার কথা ছিল। ড. ইউনূসকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পর তাঁর ঢাকা সফরটি আর হচ্ছে না। এ ছাড়া এপ্রিলেই ওয়াশিংটনে বিশ্ব ইসলামিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হওয়ার আলোচনা ছিল। কিন্তু সে সাক্ষাৎও হচ্ছে না।
সূত্র: Click This Link
ইউনূসকে হিলারির ফোন, যুক্তরাষ্ট্র পাশে আছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০০

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।