মুজিব আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা আর দলের নিবেদিত প্রাণকর্মীরা সব ৫ বছরে জলাঞ্জলী হোক! তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার কিন্তু টাকার কুমির হওয়া চাই চাই'ই! সে টাকা আলোতে আসুক অথবা অন্ধকারে, মায়ের কোল খালি করে কিংবা গরীবের হক মেরে , টাকার বিনিময়ে নমিনেশন এবং নিজ প্রতিনিধি হয়েছি,আমি শতভাগ নিশ্চিত আগামীতে আবার টাকা দিয়ে .....!
পরের বার মনোনয়ন যদি না পাই সমস্যা কি? এই পাঁচ বছরে দু'হাত উজার করে এমন কামানো কামাবো যে,বাঁকী ১০০ বছর সপরিবারে নিশ্চিন্ত!!! আমার চামড়া গন্ডারের করেছি, হয়েছি বধির, আমাকে নিয়ে কে কি আলোচনা সমালোচনা করলো, সেদিকে আমি নাই। কারণ আমি জানি যেমনে করেই হোক না কেন, টাকার পাহাড় যদি আমি গড়তে পারি তবে আমার সব ধুয়ে মুছে পরিষ্কার করতে একটু ও সময় লাগবে না!!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



