somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার মানেই নাস্তিক, ধর্ম অবমাননা!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক একজন ব্লগার তাদের নিজস্ব ধ্যান ধারণা হতে লিখে থাকেন, তারা বিভিন্ন জন ভিন্ন ভিন্ন বিষয়ের উপর যুক্তিবল দিয়ে সমসাময়িক সমস্যা পরিষ্কার চিহ্নিত করেন এবং যুগপৎ সমাধান দেন। যা কবিতা, কৌতুক,গল্প,ইতিহাস,বিজ্ঞান, রাজনীতি, দেশপ্রেম, ছবি গ্যালারী,আবিষ্কার, স্মরণীয় ব্যক্তি,ভ্রমন,স্মৃতিপট ইত্যাদি বিষয়ের একটি বেছে নিয়ে তার উপরে নিয়মিত লিখে থাকেন।

আর দু একজন আছে যারা ধর্ম এবং ধর্ম গ্রন্থেরর বিভন্ন বিষয়াবলীর বিপক্ষ নিয়ে নিজস্ব যুক্তিবল দাঁড় করান ও তার সে যুক্তি খন্ডানোর আমন্ত্রন জানান, অনেক সময় সে বিষয়টি ধর্মভীরুদের কাছে আপত্তিকর মনে হয়। যদিও সকল ক্ষেত্রে ঐ সব ধর্ম ওয়ালা যুক্তিসূমহ খন্ডাতে ব্যর্থ!!

মনে রাখতে হবে সকল লেখার দায়ভার স্বয়ং সেই লেখকের! একজনের দায় অন্যেদের কখনও হতে পারে না। আমি নিজে ২০১১হতে বেশ কয়েকটি ব্লগে নিয়মিত লিখি, কই কখনও তো কোন ধর্ম বিদ্বেষ নিয়ে লিখি নাই! বরং পরিষ্কার করেছি যে, কেমনে ধর্ম ব্যাবসীরা ধর্ম কে ঢাল হিসাবে ব্যবহার করে, সাধারণ মানুষ কে পরকালের ভয় ধরিয়ে বোকা বানিয়ে নিজেরা কোটি কোটি টাকা আর সম্পদের মালিক বনে যাচ্ছেন!আর নিজেদের সন্তানদের বিদেশে পড়ানোর নামে ইউরোপ আমেরিকা পাঠিয়ে মদ মেয়ে জোয়া নিয়ে মত্ত থাকার সুযোগ করে দিয়েছেন,যার হাজার সচিত্র বিদ্যমান!

এমন হাজার ব্লগারের নাম আমি জানি যারা কোন ধর্ম নিয়ে কিছুই লিখেন না...... !!
সকল চেতনার ব্লগার, সমর্থনে লেখার মূলমন্ত্র, আগামীর উন্নত বাংলার,প্রগতিশীল সমাজের সকলের মাথা উঁচু করে দাঁড়াবার,বঙ্গবন্ধুর স্বপ্নের চেতনার,৩০ লক্ষ শহীদ আর দুলক্ষ মা বোনের সম্ভ্রমের স্বপ্ন পূর্ণতা ,এবং রাজাকারদের শেকড় নিঃচিহ্ন করতে,,।

এ ধর্ম গেল ও ধর্ম গেল, করে করে দেশটাকে বোকা বানিয়ে, এই ধর্ম ব্যাবসায়ীরা,রাজাকার এবং তাদের দোসর ও তাদের ধর্ম বাতাসে দীক্ষালাভ কারীরা, অনেক কাল ধরে ধর্মের নামে মিথ্যা গুজুব রটিয়ে দেশটাকে বর্তমান পৃথিবী হতে ১০০ বছর পেছনে আটকে রেখেছিলো। কারণ ওরা জানে ধর্মের গ্যাঁড়াকলে এদেশের মানুষে বলদ বানানো খুবই সোজা!

আর তাই ওরা চাই না,ওদের বড় ভয় বাঙ্গালীর শতভাগ শিক্ষিত সভ্য হলে, আধুনিকতার ছোঁয়াই যে ওদের সকল ভন্ডামীর কফিনে পেরেক ঠুকে দিবে!!!

আচ্ছা একজন ব্লগে কিছু লেখলো তাতে কি ধর্মের কাপড় খুলে ন্যাংটা হয়ে যায়?এতই ঠুনকো ধর্ম? নাকি এটি পদ্ম পাতার জল যে টোকা মারলেই অস্তিত্ব হীন?

যে কারণে ব্লগার মানেই নাস্তিক আর ধর্ম অবমানকারী, এহেন মিথ্যা গুজব রটিয়ে নিজেদের ধর্ম ব্যাবসার আর পাকি স্বপ্ন পূরণের শেষ রক্ষা চলছে মাত্র!!
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×