somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙিন একদিন

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন্ধু আমার, প্রিয়মুখ বন্ধু
শুধু আজ নয়,
সারাটি জিবনের সমস্ত ক্ষণ জুড়ে,
মুখে নয়, বুকের গহিনে মিশে যাক,
নিঃস্বার্থ বিলিয়ে দাও তোমা হতে
কত নিঃশব্দ বিবর্ণ হয়ে আছে তারা,
আজকের এই রঙ্গিন ভালোবাসাই
পরিপূর্ণ হও তুমি তোমরা।

বাসি বসন্তী আর হঠাৎ উথলে উঠা
চরমে যখন প্রেমের মাখামাখি!
অবশেষ অবলোকন দর্শক মাত্র আমি,
তোমাদের শিশির বিন্দুসম,
ভালোবাসার ধূসর রঙে রাঙানো ছবি আঁকি।
প্রিয় মায়ের আঁচল তলে উঁকি দিয়ে ডাকি,
প্রিয়তর সন্তানের নীরব মুখচ্ছবি,
সকাল দুপুর আর প্রতিটি দিবানিশি,
দেখ ঐ সাতরঙে রাঙিয়ে অমৃত ভালোবাসি।

ভালোবাসা আজ যেন বন্দী শুধুই
কাতর চোখে প্রিয়ার ফ্রেমে,
জোছনা ঝর্ণা কিংবা আরো বেশি নামে
প্রয়োজনে কিনবো তারে আপন জীবন দামে।
স্বপ্নের আয়নাতে সারাবেলা রং মেখে
অনাগত মধুময় সে দিনের পথচেয়ে,
রোমাঞ্চকর চাপা এক মৃদু উচ্ছ্বাসে
নতুন সাঁজে সাঁজোয়া আজি,
ঠিক পৃথিবী জয়ের উল্লাসে
আসছে সেই ভালোবাসা দিবসে।

দিন শেষে বীর বেসে ঘরে ফিরে
ঘুমের সাথে ভাবনারা কেন চারিপাশে,
হারিয়ে যাওয়ার ভয় যেন চেপে ধরে
তবে কি করেছি জয় নিজেরে নিঃস্ব করে?
প্রিয় ভালোবাসা হায় কেন দু'পায়ে ঠেলে
অযত্নে অবহেলায় রেখেছি তারে দূরে,
কেন তব রাখিনি তারে বুকে তুলে।
চির সবুজপাতাই সে ইতিহাস হয়ে রয়,
সকল স্বার্থান্ধ অনুভব পেছনে ফেলে
শুধুই শুভকামনায় নীরব নাড়ির টানে,
স্পন্দিত আবেগ আর প্রিয়তর চাওয়ার মিশ্রণে
যে ভালোবাসা থাকবে অমর চিরকাল জ্বলজ্বলে।।
###
সামু ব্লগের সকল সু'লেখকদের, ইংরেজি ২০১৮ নববর্ষের উষ্ণ ভালোবাসা ও সকল সময়ে সুস্বাস্থ্য,সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি। আর সকলের জন্য
হ্যাপি নিউ ইয়ার।


;)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৩:২৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×