এ বছরের মেরিল প্রথম আলো পুরষ্কার অনুষ্ঠানের ইউটিউব ভিডিও ফেসবুকে কিছুটা টেনে দেখতে গিয়ে আটকে গেলাম এই প্রজন্মের চার তরুনের কন্ঠে সৈয়দ আব্দুল হাদীর কিছু গান শুনে। এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। উনার সম্মানে বাংলা চলচিত্রে আব্দুল হাদীর গাওয়া কিছু কালজয়ী গান দারুনভাবে উপস্থাপন করেছে নবীন এই গায়কেরা।
সবগুলো গানই আমাদের অতি চেনা। ছেলেবেলায় এসব গান শুনতে শুনতেই বড় হয়েছি। তবে নবীন গায়কদের কন্ঠে সবচেয়ে ভাল লেগেছে যে গান সেটার লিরিক নীচে দিলাম -
চোক্ষের নজর এমনি কইরা
একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
সকল কথার মরণ হইলে
হৃদয় কথা কয়,
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়,
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর। ।
সেতো কইয়া যাবে।
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।
চাইলে গান শুনতে শুনতে একটু গুনগুনিয়ে গাইতেও পারেন । ফিরে যেতে পারবেন ফেলে আসা সেই সুদুর অতীতে । গানের পোস্ট যেহেতু তাই পোস্টটা উৎসর্গ করছি মিরর ডডল আপুকে
আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬ হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন