somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাকের নোটিস

২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী ॥ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে তালাকের নোটিস পাঠিয়েছেন একব্যক্তি। এমন অবস্থায় নিরাশ হয়ে স্বামীর বিচার চেয়ে অসহায়ের মতো এখানে সেখানে ঘুরছেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর নাম আশা (২২)। তার বাবার বাড়ি পাবনা সদর এলাকার গায়েশ্বরপুর এলাকায়।
গৃহবধূ আশা জানান, দুই বছর আগে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে রুবেল স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা নেন। তবে এক বছর পার না হতেই রুবেল আবার তাকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন। আশার পিতা অভাবী হওয়ার কারণে সে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর রুবেলের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। দিনে দিনে নির্যাতনের মাত্রা বাড়ার এক পর্যায়ে রুবেল তার পিতা রাজশাহী শিক্ষাবোর্ডের ক্যাশিয়ার সেকেন্দার আলীর পরামর্শে তাকে বাড়ি থেকে বের করে দেন। গত সাত মাস আগে তিনি পাবনায় তার বাবার বাড়ি চলে যান।
আশা অভিযোগ করেন, রুবেলের বাবা রাজশাহী শিক্ষাবোর্ডের ক্যাশিয়ার সেকেন্দার আলী বিয়ের সময় জানিয়েছিলেন তার ছেলে রাজশাহী বেতারে চাকরি করেন। প্রকৃতপক্ষে রুবেল কোন চাকরি করে না। বিয়ের এক বছর পর তিনি জানতে পারেন রুবেল মাদকাসক্ত। আশার বড় বোন রিতা বলেন, রুবেলের পিতার কথায় বিশ্বাস করে তার সহজসরল বোন আশাকে রুবেলের সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের পরে তারা জানতে পারেন রুবেল কোন চাকরি করে না। নগরীর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুটুল জানান, বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বসানোর ব্যবস্থা হলেও সেকেন্দার ও তার ছেলে রুবেল সালিশে উপস্থিত হন না।

এখন আমাদের দেশে যৌতুক নিয়ে সংসার জীবনে কত জগরা মারামারি হয়...... আসলে আমি আপনি আমাদের মধ্যেই এইসব ঘটে আমরা এই সব এখনো প্রতিরোধ করতে পারছি না।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×