somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'যার হাত ও জিব্বা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়"

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে
বাবু কহিলেন বুঝেছে উপেন ও জমি লইব কিনে।"
রবি ঠাকুরের এ কবিতা আমরা অনেকেই জানি, এখানে লক্ষণীয় বিষয় এই যে, বাবু হিন্দু ছিল আর উপেন মুসলমান ছিল বা বাবু মুসলমান ছিল আর উপেন হিন্দু ছিল তা নয় ; বরং বাবু ছিল বিত্তশালী এবং শক্তিশালী, পক্ষান্তরে উপেন ছিল গরিব এবং দুর্বল, দুর্বলের উপর সবলের অত্যাচার ! দেশ স্বাধীন হওয়ার পর গ্রামে গঞ্জে অনেক শক্তিশালী মাস্তানের উত্থান ঘটেছে, কারো শক্তি টাকার, কারো রাজনৈতিক, কারো জনবল বা পেশিশক্তি, কারো বা উপরে ক্ষমতাশীল কর্মকর্তার সাথে যোগাযোগ । নৈতিকতার ক্রমাগত অবক্ষয়ের কারণে দুর্বৃত্তায়ন বেড়েই চলছে এবং এরই ফলশ্রুতিতে সবল খুঁজে নিচ্ছে দুর্বলকে তার সয়সম্পদ এমনকি ভিটেমাটি দখল করতে; এবং হিন্দুরা দুর্বল বিধায় তারাই হচ্ছে সহজ শিকার । এ শুধু হিন্দু বলে নয়, দুর্বল মুসলমানও সবলের এ অত্যাচার থেকে গ্রামে গঞ্জে আজ নিরাপদ নয় । সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব এবং তাদের সেবা সহজলভ্য করতে পারলে এবং সেইসাথে গণমানুষের নৈতিকতার উন্নযনেই সম্ভব এ পরিস্থিতির অবসান ।
রাসূল (স) এর বিখ্যাত হাদিস, "যার হাত ও জিব্বা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়" যদি একজন মুসলমান অন্তরে সত্যি বিশ্বাস করে সে তার প্রতিবেশীর উপর কোনোরূপ জুলুমই করতে পারে না , সে প্রতিবেশী হিন্দু মুসলিম যাই হোকনা কেন । রাসূল (স) মদিনার ইহুদিদের সাথে ব্যবসা করেছেন, ওদের বাসায় গিয়েছেন, খেয়েছেন ; তাঁর মৃত্যুর সময় তাঁর একটা বর্ম এক ইহুদীর কাছে বন্ধক ছিল টাকা ধার করার কারনে । শুধু ইহুদি হওয়ার কারনে ওদের সাথে কখনো যুদ্ধ করেননি ।
আল্লাহ আমাদের মুসলমানদের হেদায়েত দান করুন ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×