আবদুর রব শরীফ বেশ লেখেন , আজই একটা পোস্টে তিনি লিখেছেন , বঙ্গবন্ধু নাকি কোনো এক প্রসঙ্গে বলেছেন ," তুমি যখন ভদ্র লোকের সাথে খেল তখন ভদ্র হয়ে খেলো , আর যখন বেজন্মাদের সাথে খেলো তখন আরো বেশি বেজন্মা হতে হবে , নাহলে তুমি হেরে যাবে । "
বঙ্গবন্ধু কবে কোথায় কি প্রসঙ্গে একথা বলেছিলেন আমার জানা নেই তবে বক্তব্যটা যথেষ্ট অর্থ বহন করে, তিনি প্রতিপক্ষের মতো "বেজন্মা" হতে না পেরে ইয়াহিয়া-ভুট্টোর সাথে হেরে গিয়েছিলেন, জীবনের শেষেও হয়তোবা প্রতিপক্ষ কতটা "বেজন্মা" আন্দাজ করতে ব্যার্থ হয়েই হেরে গিয়ে সপরিবারে প্রাণ দিয়েছেন ।
ভালোদের সাথে তাদের চেয়ে বেশি ভালো হওয়া সহজ নয় সবসময়, তাই হয়তো টি টোয়েন্টিতে আমরা বেশি ভালো করতে পারিনা !
জাতির পিতার শিক্ষা থেকে এখন আমরা হুঁশিয়ার হতে শিখেছি , এ ভুল আর নয়, বেজন্মাদের সাথে খেলায় যত বড় বেজন্মা হতে হয়, হতে হবে, হারা যাবে না ।
আর প্রতিপক্ষ, সে যেই হোক , সে তো আমার প্রতিপক্ষ ! আওয়ামী লীগ বিনপির প্রতিপক্ষ , বিনপি আওয়ামী লীগের ; সরকার বিরোধী দলের, বিরোধী দল সরকারের; পুলিশ জনতার, জনতা পুলিশের !
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


