somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দ চয়ন

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ অনেকদিন আগে একবার কুয়ালালামপুরে এক দোকানে চুল কাটাচ্ছিলাম । কথা বলে জানলাম ছেলেটি বাংলাদেশী হিন্দু , ফরিদপুরে কোথাও বাড়ি। এ বিদেশে কেমন আছেন ইত্যাদি প্রসঙ্গে জানতে পারলাম এখানে ও নির্দিষ্ট মাসিক বেতনে কাস্টমারের চুল কাটে, কাজের পরিমানে অর্থাৎ মাথা পিছু মুজুরীর ভিত্তিতে না । যেহেতু এদেশে চুল কাটার মুজুরী বাংলাদেশের সাধারণ দোকানে মুজুরীর চেয়ে অনেক বেশি তাই বললাম, "আপনি নিজে এখানে দোকান দিতে পারেন না ?" ছেলেটি বললো, মালয়শিয়াতে ব্যবসা করতে হলে একজন এ দেশি পার্টনার থাকতে হয় । মালয়েশিয়াতে অনেক ভারতীয় বংশোদ্ভূত তামিল হিন্দু বাস করে, সে প্রসঙ্গ টেনে বললাম "একজন তামিল মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে কেন একটা দোকান খুলেন না ?" ছেলেটির উত্তর ছিল, " এ দেশি মেয়েরা পোষ মানে না !" উত্তরটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম, গ্রামের অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত ছেলে, ভাষা বা শব্দের উপর দখল নিশ্চয় তেমন ভালো নয় , তবু "পোষ মানা" শব্দটা কানে লাগলো একটু তীব্র ভাবেই ।

আমাদেরও অনেক সময় জায়গামতো সঠিক শব্দ ব্যাবহার করতে ভুল হয়, জ্ঞানের সল্পতাই তার কারণ সবসময় নয়, প্রয়োজনের মুহূর্তে সঠিক শব্দ মনে আসেনা । সেদিন একজনের লেখায় একটা মন্তব্য করতে গিয়ে রোগের আরেকটি শব্দ ব্যাধি কোনো মতেই মনে করতে পারলাম না, বাক্যটিতে ব্যাধিই বেশি উপযুক্ত হতো, তবুও রোগই ব্যবহার করতে হলো । মনে পরে অষ্টম শ্রেণীতে ইংরেজি পরীক্ষায় অনুবাদ করতে গিয়ে একবার বাতাসের ইংরেজি উইন্ড লিখে দিয়ে এসেছিলাম, সে বাতাস ছিল এয়ার যা আমাদের সাধারণ নিশ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন ! বারবারই মনে হচ্ছিলো আরেকটা শব্দ যা অধিকতর উপযোগী রয়েছে কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না !

সঠিক শব্দ একজনের ভাবকে যেমন সঠিকভাবে প্রকাশ করে, তেমনি একটা ভুল শব্দ লেখার অর্থকে বদলে দিতে পারে, নিদেন পক্ষে লেখকের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে ! দলিল, চুক্তিনামা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র তৈরিতে সঠিক শব্দের কোনো বিকল্প নেই । শুধু লেখায়ই নয়, কথা বলতে গেলেও সঠিক শব্দ চয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ! ভুল শব্দ বা বাজে শব্দ ব্যাবহারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ব্যার্থ হয়ে যেতে পারে ! বিশেষ করে কারো সমালোচনা করতে গেলে সঠিক শব্দ নির্বাচন অতীব জরুরি, অন্যথায় অপর পক্ষের প্রতি অনাকাঙ্খিত অবিচার হওয়ার আশঙ্কা থেকে যাবে ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×